শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

আগামী নির্বাচনে পাবনা-৩ এলাকার গ্রহণযোগ্য ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি রাজা’র

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১১:৩৯ এএম | 217 বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে পাবনা-৩ এলাকার গ্রহণযোগ্য ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি রাজা’র

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া অনেক দেরী। তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দলীয় নীতি নির্ধারকগণ আমাদের চেয়ে অনেক জ্ঞানী প্রজ্ঞাবান দায়িত্বশীল। তারা মাঠ পর্যায়ে জরিপ করবেন। সাধারণ মানুষ কি চায় সেটি গুরুত্বের সাথে পর্যালোচনা করবেন৷ পাবনা-৩ আসনে অনেক ত্যাগী মনোনয়ন প্রত্যাশী নেতা আছেন। তাদের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী হিসেবে চূড়ান্ত করবেন এবং সেই হিসেবে পাবনা-৩ এলাকার প্রার্থীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে বিশ্বাস করি।
আজ বিকেলে পাবনার ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন ও পথসভা শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এর আগে ঢাকা থেকে সড়কপথে সিরাজগঞ্জের বাড়াবাড়ি এলাকায় এসে পৌঁছান এই বিএনপি নেতা৷ এ সময় পাঁচ শতাধিক মোটরসাইকেল বহরে নিয়ে নেতাকর্মী সমর্থকরা তাকে গ্রহন করেন। সেখান থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে ডেমরা, ফরিদপুর, ভেড়ামারা, ভাঙ্গুড়া, জারদিস মোড় ও চাটমোহরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পথসভায় বক্তব্য দেন।
হাসানুল ইসলাম রাজা সাংবাদিকদের বলেন, পাবনা-৩ এলাকা আমার অস্তিত্ব, এই এলাকার মানুষ আমার অস্তিত্ব। তাদের এই অস্তিত্বের স্বার্থে আমি ৩০ দফা তুলে ধরেছি। যার মাধ্যমে সমাজের অসহায় অবহেলিত মেহনতি সুবিধা বঞ্ছিত মানুষের সকল সুবিধা ও উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে৷ আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে পাবনা-৩ এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আগামীতেও তাদের পাশে থাকবো।
পাবনা-৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের উপজেলা চাটমোহরের শতকরা ৯০ জনেরও বেশি মানুষ আমার পক্ষে কথা বলছেন দাবি করে এই নেতা বলেন, কে মনোনয়ন পাবেন সেটি দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন৷ সামনে এখনও অনেক সময়। এটা নিয়ে এখনই ভাবার কোনো প্রশ্ন আসে না।
বিভিন্ন পথসভায় রাজা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও পাবনা-৩ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয় নাই। কারণ ইতিপূর্বে যেসব এমপিরা ছিলেন তাদের অধিকাংশই বাইরের এমপি। পাবনা-৩ এর মাটি মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিলনা, বিধায় এই এলাকায় ন্যুনতম উন্নয়ন অগ্রগতি হয়নি। তাই আপনারা ঘরে ঘরে আওয়াজ তুলুন আমাদের স্বার্থে আমরা পাবনা-৩ এলাকা থেকে এই এলাকার নেতাকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা বহিরাগত কাউকে এমপি হিসেবে মানবো না।
রাজা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন একশ্রেণীর মানুষ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থে পাকিস্তানীদের সাথে হাত মিলিয়েছিল। ঠিক তেমনি ২০২৫ সালে এসে আমি পাবনা-৩ আসনে আরেক মুক্তিযুদ্ধের সম্সুখীন হয়েছি। যেখানে পাবনা-৩ এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে এই এলাকার মানুষের কথা না ভেবে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার চিন্তা করছে। তাই যেহেতু আমি এই এলাকার সন্তান। তাই এখানকার মানুষের কল্যানের স্বার্থে আমি আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।
শোডাউন ও পথসভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু,
ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা মোবারক হোসেন, যুবদল নেতা আলামিন তালুকদার৷ ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!