বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

যেভাবে স্ত্রীকে আদরে ভরিয়ে তুলবেন

ভালোবাসায় গড়া এক স্বর্গীয় সম্পর্ক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:৪৮ এএম | 1253 বার পড়া হয়েছে
ভালোবাসায় গড়া এক স্বর্গীয় সম্পর্ক

একটি নারীর জীবনে ভালোবাসা মানে শুধুই উপহার, ফুল বা চকোলেট নয়। তার কাছে ভালোবাসা মানে—কারও মনোযোগ, কারও অপেক্ষা, কারও মমতা। প্রতিদিনের হাজারো ব্যস্ততার মধ্যেও কেউ একজন তার জন্য ভাবছে, তাকে অনুভব করছে—এই বিশ্বাসটাই তার বুকভরা প্রশান্তি। আর সেই মানুষটি যদি হয় তার স্বামী, তাহলে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী ভাবতে শুরু করে।
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যেই শব্দটা সে শুনতে চায়, সেটা যেন হয় আপনার মুখ থেকে তার প্রিয় একটি ডাকনাম—“রূপসী”, “কলিজা”, “পাগলী”, “সোহাগিনী” কিংবা “জীবন”। এই একটি নামেই তার দিনটা বদলে যেতে পারে। কেবল একটা শব্দ, কিন্তু যদি সেটা হয় ভালোবাসায় ভরা, তাহলে তা হয়ে ওঠে তার হৃদয়ের সবচেয়ে প্রিয় সঙ্গীত।
নারীরা ভুল করতেই পারে, তারা তো মানুষ। কিন্তু তার প্রতিটা ভুলের পেছনে একটা না বলা কাহিনি লুকিয়ে থাকে। রাগারাগি বা উপেক্ষা নয়, তাকে কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে নরম গলায় বলুন, “আমি জানি, তুমি আমার ভালো চাও, চল একসাথে শেখা শুরু করি।” বিশ্বাস করুন, আপনার এই কোমলতা, এই সহনশীলতা তার চোখে আপনাকে আরও মহান করে তুলবে। নারী কখনো শক্তিতে নয়, ভালোবাসায় জয়ী হয়।
রান্নাঘরে যখন সে দাঁড়িয়ে থাকে—ঘামের ফোঁটা মিশে যায় কপালের ছোট্ট চুলে—তখন পেছন থেকে গিয়ে তাকে জড়িয়ে ধরুন। একটা নরম চুমু রাখুন কাঁধে। বলুন, “তোমার হাতের মিষ্টি গন্ধেই আমি বাঁচি।” একটু পেঁয়াজ কেটে দিন, কিংবা চা বানিয়ে দিন তার জন্য। এই ছোট্ট সহানুভূতি তাকে বিশাল এক ভালোবাসার ছায়ায় আগলে রাখবে।
তার সঙ্গে গল্প করুন। আপনি ব্যস্ত, তা সে বোঝে। কিন্তু তার মনটাও এক একটা ছোট নদীর মতো, যা শুধু অপেক্ষা করে—কখন কেউ এসে তার বুকে ডুব দেবে। তার কথা শোনার সময় শুধু কান নয়, মনও দিন। মাঝেমধ্যে হেসে বলুন, “তুমি না আমার জীবনের সবচেয়ে মজার গল্প!” দেখবেন, সে শিশু হয়ে যাবে, আপনার কাঁধে মাথা রাখবে, এবং নিঃশব্দে বলবে—“এই জীবনটাই তো চেয়েছিলাম আমি।”
বিশেষ কোনো রাতে, যখন আকাশে পূর্ণিমার আলো, ছাঁদে উঠে তার চুলে একটা ছোট্ট ফুল গুঁজে দিন। তাকে শাড়ি পরাতে সাহায্য করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, “আলো চাঁদের গায়েও পড়ে, কিন্তু তুমি তো নিজেই আলো।” পাশে বসে এক কাপ চা দিন, আর তার ঠোঁটের ছোঁয়া যেখানে, সেখানেই নিজের ঠোঁট ছুঁইয়ে নিন—এই এক মুগ্ধতার অনুভব তাকে জীবনের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবে।
প্রার্থনার সময় যখন আপনি নিজের রবের কাছে হাত তোলেন, তখন প্রিয়তমার কপালে একটি নরম চুমু দিয়ে বলুন, “তোমার জন্যই তো আমার সব চাওয়া।” এই ছোট্ট স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে এমন ভালোবাসা, যা শুধু শরীর নয়—আত্মাকেও জড়িয়ে রাখে। সে বুঝে নেয়, আপনি তাকে শুধু এই দুনিয়ার নয়, পরকাল পর্যন্ত চাইছেন।
ভালোবাসা মানে শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং এমন এক আত্মিক বন্ধন, যেখানে একজন আরেকজনকে অনুভব করে হৃদয়ের গভীর থেকে। আপনি যদি সত্যিই চান, স্ত্রী আপনার একমাত্র প্রেমে আবদ্ধ থাকুক, তাহলে তাকে এমন ভালোবাসুন যেন সে পৃথিবীর কারো কাছেই কোনো ঘাটতি অনুভব না করে। আপনার ছায়ায় সে যেন সবথেকে নিরাপদ, সবচেয়ে প্রিয়, আর সবচেয়ে দামী হয়ে উঠতে পারে।
এইরকম ভালোবাসার সংসারে কখনো পরকীয়া ঢুকতে পারে না। কারণ এখানে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে দুজন মানুষের হৃদয় একে অপরের জন্য দোলা দেয়। ইনশাআল্লাহ, এমন একটি ঘর হবে জান্নাতের প্রতিচ্ছবি।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।