বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি: তদন্তের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম | 148 বার পড়া হয়েছে
খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি: তদন্তের আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ৬২নং খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন—প্রতিদিন চলে যায় শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

সরকারি নিয়ম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। তবে স্থানীয়দের অভিযোগ, ওই বিদ্যালয়ে দুপুর ২টার আগেই কার্যক্রম বন্ধ হয়ে যায়, এবং শিক্ষকরা প্রতিষ্ঠান ত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে।

এ বিষয়ে খিরাইকান্দি গ্রামের একজন অভিভাবক বলেন,

“আমার ছেলে প্রতিদিন স্কুলে যায় ঠিকই, কিন্তু দুপুর ২টার মধ্যেই ফিরে আসে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন,

“এমন অভিযোগ আমার কাছে আসেনি। তবে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি দ্রুত বিষয়টি খতিয়ে দেখব। এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি পালন করতে হবে। কোনোভাবেই এর ব্যত্যয় সহ্য করা হবে না।

এদিকে, এলাকাবাসীর দাবি—প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়গুলোর প্রতি নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!