বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

নওগাঁয় মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ে উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট সাটিফিকেট চেক বিতরণ 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:২০ পিএম | 175 বার পড়া হয়েছে
নওগাঁয় মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ে উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট সাটিফিকেট চেক বিতরণ 

নওগাঁর বদলগাছী উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজন নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ সমন্বয়কারী কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা মাধ্যমিক অফিসের সহকারী পরিদর্শক আসমা সাদিয়া ও মাহমুদা বানু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাফিউল আলম।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, মাদ্রাসা সুপার আঃ গাফ্ফার, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তরিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জর গিফারী। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র মারুফ হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা সিদ্দিকা। বক্তব্য শেষে প্রধান অতিথি ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সার্টিফিকেট ও চেক বিতরণ করেন।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!