বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সৈয়দপুরে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা ও উরসে আলা হযরত অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম | 593 বার পড়া হয়েছে
সৈয়দপুরে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা ও উরসে আলা হযরত অনুষ্ঠিত

সৈয়দপুরে পবিত্র সোহদায়ে কারবালা স্মরণে ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর উরস উপলক্ষে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাহফিল ও তাজকিরার এক মহাসম্মেলন। ৩ আগস্ট রবিবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত, এই আলোকিত মাহফিলে উপচে পড়া ভক্তসমাগম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত বিশ্ববরণ্য আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ড. সৈয়দ শাহ জালালুদ্দিন আশরাফ আশরাফী আল জিলানী।

প্রধান আকর্ষণ ছিলেন সুফি দর্শনের উজ্জ্বল নক্ষত্র, তরুণ বক্তা সৈয়দ মায়াজ আশরাফ আশরাফী আল জিলানী মিসবাহি আজহারি, যাঁর হৃদয়স্পর্শী তাফসির ও মাদানী ভাষণ শ্রোতাদের বিমুগ্ধ করে।

বিশেষ বক্তা হিসেবে মুফতি মাসুম আহমেদ মোখতারী ও হাফেজ ও মাওলানা রিজওয়ান আল কাদেরী আলা হযরতের জীবন দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরে কামেল সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন জালালী।সুললিত কণ্ঠে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মান্নান আশরাফী।

গভীর শ্রদ্ধায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আহলে বাইত প্রেমিক আলহাজ্ব আফতাব আলম জুবায়ের এমাদি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ আলী আশরাফী,হাজী আজহার সুলতান রিজভী,নাঈম এমাদি সৈয়দ আব্দুল্লাহ বাখশী,খলিফা সৈয়দ আসিফ আশরাফী,মাওলানা রিজওয়ান আল কাদেরী,খালিদ আজম আশরাফী প্রমুখ।

বাদ এশা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ মাহফিলের প্রতিটি পর্বে কারবালার শিক্ষা, আহলে বাইতের প্রেম ও আলা হযরতের বিদ্বেষমুক্ত ইসলামি দর্শনের বাণী উচ্চারিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সুফিবাদি সংগঠন নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, তালিমাতে সুফিয়া মিশন, সারকারে কাঁলা ফাউন্ডেশন, আঞ্জুমান এ আশরাফীয়া চেরিট্যাবল ট্রাস্ট প্রমুখ এর উপস্থিতি পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন আহলে বাইত ফাউন্ডেশন সৈয়দপুর, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি জুনায়েদ হাবিব আল বারকাতী জানান, আমরা সারা বছরব্যাপী দ্বীনি খেদমত ও ইসলাহি কাজ পরিচালনা করে থাকি, এছাড়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । হামদ ও নাঁত পরিবেশনা করেন মোক্তার সাঈদি ও তাজদারে মদিনা নাঁত গোষ্ঠি।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!