বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

নওগাঁর রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম | 91 বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পারইল ইউনিয়নের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৭ জন ও কামতা এস,এন উচ্চ বিদ্যালয়ের ৩ জনসহ মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, মেধাবীদের যথাযথ সম্মান প্রদানের লক্ষ্যেই এমন সামান্য সংবর্ধনার আয়োজন করা। শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে। আজকের সংবর্ধিত শিক্ষার্থীদের দেখে অন্য শিক্ষার্থীরাও আগামীতে আরো ভালো পড়ালেখার মাধ্যমে ভালো ফলাফল করার উৎসাহ পাবে। এমন ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এছাড়া পারইল ইউনিয়ন পরিষদের সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবর্ধনা আগামীতে আরো ভালো ফলাফল করার পাথেয় হিসেবে কাজ করবে বলে মনে করেন সম্মাননা পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!