সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সেলিম মাহবুবঃ

জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন আব্দুল মতিন লাকি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৭ পিএম | 55 বার পড়া হয়েছে
জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন আব্দুল মতিন লাকি

ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। এ উপলক্ষে তিনি জগন্নাথপুর পৌরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধুরী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম
দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধুরী

আদালতের নির্দেশনা অনুযায়ী দলীয় ব্যক্তিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এর ব্যত্যয় হলে আবার আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে মঞ্চে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে উদ্দেশ করে এ কথা বলেন রাশেদা কে চৌধুরী। আজ সোমবার রাজধানীর ৬ লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম নামে একটি সংগঠন এ সংলাপের আয়োজন করে।

রাশেদা কে চৌধুরী বলেন, ‘বলা হয়েছে যে এডুকেশন এজ অ্যা পলিটিক্যাল এজেন্ডা। অবশ্যই রাজনৈতিক এজেন্ডা তবে এটি যেন দলীয় এজেন্ডা না হয়। পার্টির এজেন্ডা না হয়। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা কমানো হবে। আমরা তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই! সে জন্য বলছি সেখানে যেন রাজনৈতিক মনোনয়ন দেওয়া না হয়। আমি স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৭ সালের হাইকোর্টের একটি রিটের একটি রুলিং আপিল বিভাগ আপহোল্ড করেছেন। আদালত বলেছেন, কোনো দলীয় কাউকে কোনো স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করা যাবে না। আপনারা যদি দেন আমি আবার আদালতে গিয়ে রিট করব। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু শিক্ষাকে নাগরিক অধিকার হিসেব এখনো সংবিধানে স্বীকৃতি পায়নি। এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে সংবিধান স্বীকৃত।’

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পরে এ বিষয়ে জবাব দেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের মাঝে বিষয়টি নিয়ে ফের প্রশ্ন তোলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

টাঙ্গাইল (মির্জাপুর প্রতিনিধি)

মির্জাপুরে কোর্টের নির্দেশে ৫২ বছর পর ফেরত পেল জমি

টাঙ্গাইল (মির্জাপুর প্রতিনিধি) প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম
মির্জাপুরে কোর্টের নির্দেশে ৫২ বছর পর ফেরত পেল জমি

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ৫২ বছর পর আদালতের নির্দেশে ঢাক ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে ১৩৫ শতাংশ জমি বুঝিয়ে দিলেন আদালত।

স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা সকালে ঘটনাস্থলে উপস্থিত হন। জমির পরিমাপ করে উদ্ধার করা জমিতে লাল নিশানা টানিয়ে দেন।

জজ কোর্টের পক্ষে নজরুল ইসলামের নেতৃত্বে মির্জাপুর থানার পুলিশ ফোর্স ও অন্যান্য সবাইকে নিয়ে এই জমি ডিগ্রিপ্রাপ্ত বাদী নান্দু খান ও ইব্রাহিম খান কে তার পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন আদালত।

মামলার বাদী নান্দু খান ও ইব্রাহিম খান বলেন,৫২ বছর পর হলেও আমরা আমাদের জমি বুঝে পেয়ে খুবই আনন্দিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা দিয়ে কাহারোলে যান তিনি। এ সময় তাঁকে একনজর দেখতে চিরিরবন্দরের রাস্তায় রাস্তার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বাস থেকে পথের দুই ধারে দাঁড়ানো লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম মেজবা বলেন, খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুর কাহারোল উপজেলা যাওয়া পথে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাজুড়ে মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা হালিমা বেগম (৫৫) বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাণীবন্দর বাজারে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তিনি। অতীতে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। এবার তারেক রহমানকে দেখলেন। বাস থেকে হাত নেড়ে সবাইকে সালাম জানান প্রধানমন্ত্রী। তারেক রহমানকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, কাহারোল উপজেলায় খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার পথে দুই উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় জমায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন এর মধ্যে দিয়ে উত্তরের কৃষিনির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।

 

error: Content is protected !!