সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

১৭ দিনে ঢাকায় ৫২৮ ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম | 43 বার পড়া হয়েছে
১৭ দিনে ঢাকায় ৫২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) রাত ১২টার পরও ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এদিন বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হবে।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম
নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিলন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)।

সোমবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলনের সঙ্গে নিহত নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, মিলন প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ১২ মার্চ ভোরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে পারিবারিক বিরোধের জেরে মিলন তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত নারীর ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী এবং র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ টিম অভিযান চালিয়ে রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ছোটপুল থেকে মো. মিলনকে গ্রেপ্তার করে। পরে হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে সাহেদা আক্তার লাইজুকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ভূঞাপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

তারিকুল ইসলাম শিপন ভুঞাপুর উপজেলা টাঙ্গাইল।  প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:২৬ পিএম
ভূঞাপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

‎টাঙ্গাইলের ভূঞাপুর  উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু  ও টাঙ্গাইল-২( গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল সালাম পিন্টু।

‎সোমবার(১৬ মার্চ) ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‎মতবিনিময় সভায় সরকারি সেবার মান উন্নয়নে নিরসনে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে  বলেন, জনগণ যেন তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত না হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

‎উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব রহমান  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, পুলিশের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এর আগে, সকালে প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

‎সভায় ভূঞাপুর উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সেবামূলক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রতিমন্ত্রীর এই সফরের মাধ্যমে ভূঞাপুরে প্রশাসনিক ও জনসেবামূলক কাজে নতুন গতির সঞ্চার হবে।

 

গোপালপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে নতুন আশার সঞ্চার

খন্দকার আউয়াল ভাসানী(টাঙ্গাইল) প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম
গোপালপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে নতুন আশার সঞ্চার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা-এর ঝাওয়াইল ইউনিয়ন-এর গোলাবাড়ি গ্রামে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী, টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এড. মোঃ আব্দুস সালাম পিন্টু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা খাল ভরাট ও জলাবদ্ধতার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি সহায়তায় নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। খাল খনন কার্যক্রম তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা গেছে।

error: Content is protected !!