মোঃ মিঠু মিয়া গাইবান্ধা
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গাইবান্ধা পৌরপার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। জেলা পুলিশের পক্ষ থেকে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমপি মোঃ আব্দুল করিম সরকার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, পুলিশ সদস্য এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।














