শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের কাঁচাবাজারে আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম | 29 বার পড়া হয়েছে
চট্টগ্রামের কাঁচাবাজারে আগুন

লেবু, কাঁচা মরিচ, শষা, খিরা, ধনে পাতা, পুদিনা পাতা, গাঁজর, বেগুনের মত গুরুত্বপুর্ন কিছু সব্জিপণ্যের দামে আগুন লেগেছে।

চট্টগ্রামে রোজার প্রথম দিন থেকেই কাঁচাবাজারে দামের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। সবজি ও ইফতারের নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
১ম রমজানের দিন বৃহস্পতিবার দুপুরে নগরীর সবচেয়ে বড় সবজি বাজার রেয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজি আগের সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ২৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
ভালো মানের টমেটো বিক্রি হচ্ছিল কেজি ৬৫ থেকে ৭০ টাকায়। ছোট আকারের টমেটো পাওয়া গেছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ দুই দিন আগেও ভালো মানের টমেটো কেজি ৪০ টাকায় মিলছিল, আর ছোট টমেটো পাওয়া যাচ্ছিল ৪ কেজি ১০০ টাকায়।
খিরা ১০০ টাকা, ছোট শসা ১০০ টাকা, কাঁচামরিচ ১৬০-১৮০ টাকা, ধনে পাতা ৬০-৮০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, গাঁজর ৬০ টাকা, লাউ ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা এবং বড় শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এসব সবজি দুই দিন আগেও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কম দামে পাওয়া গেছে বলে জানান ক্রেতারা।
ইফতারের জন্য প্রয়োজনীয় লেবু, পুদিনা ও শসার দামও বেড়েছে। বড় আকারের প্রতি জোড়া লেবু বিক্রি হচ্ছিল ৪০-৫০ টাকায়। এক ডজন লেবু কিনতে লাগছে ২০০-২৫০ টাকা। পুদিনা পাতার কেজি ১১০ টাকা এবং এক আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়।
রেয়াজুদ্দিন বাজারের কয়েকজন সবজি বিক্রেতা বললেন, “চাহিদার তুলনায় সরবরাহ কম। তাই দাম বাড়ছে। রোজার অজুহাতে দাম বাড়ানোর কথা ঠিক নয় বলে দাবী করলেন তারা। আড়তে বেশি দামে কিনতে হওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
তারা আরও বলেন, নগরীর মোমিন রোড, আন্দরকিল্লা, আগ্রাবাদের এক্সেস রোড, দেওয়ান হাট ও হালিশহর বড়পোল, ইপিজেডের নিউমুরিং রোড ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে সবজি রেয়াজুদ্দিন বাজারের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
আগ্রাবাদের ক্রেতা চট্টগ্রাম বেতারের স্টাফ রিদোয়ান বলেন, “শীতকালীন সবজি শেষের দিকে, এখন দাম কমার কথা। কিন্তু এবছর উল্টো হচ্ছে। রোজা শুরু হওয়ায় বিক্রেতারা সুযোগ নিয়ে দাম বাড়িয়েছেন।”
বন্দরের গৃহকর্মি মুন্নি বিশ্বাষ বাজারে এসে আক্ষেপের সূরে বললেন, রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র মাস, এমাসে সৃষ্ঠিকর্তার কল্যান লাভের আশায় মানুষের অন্তর ধর্মীয় আবহে পুত পবিত্র থাকার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন, অসাধু ব্যবসায়ীদের কাছে সৃষ্ঠিকর্তার পূণ্যের ছেয়ে পণ্যের মুনাফাই মুখ্য মনে হচ্ছে। যে যেভাবেই পারে পণ্যের দাম আদায় করে নিচ্ছে। এমন পরিস্থিতি নাগরিকদের অস্বস্থিতে ফেলে দিয়েছে।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার ব্রয়লার মুরগি কেজি ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও যা ছিল ১৬০ টাকা। দেশি মুরগি কেজি ৬২০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা।
ডিমের দাম অবশ্য স্থিতিশীল রয়েছে। রেয়াজুদ্দিন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়, নগরীর খুচরা দোকানে ১২০ টাকা।
মুরগি বিক্রেতা সাবির উদ্দিন বলেন, “পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। ফার্ম মালিকরা বলছেন উৎপাদন খরচ বেড়েছে, তাই দামও বাড়ছে।”

মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

মুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
মুক্তাগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় যথাযথ মর্যাদা ও বিনম্র চিত্তে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। তাঁর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শহীদ মিনারের মূল বেদী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তাগাছা উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তাগাছা থানা, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা, পৌর ও উপজেলা পরিষদ, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র বলেন,
“মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির গৌরবের দিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার চেতনার সূচনা। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি।”
তিনি আরও বলেন,
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশের স্বীকৃতি আমাদের জন্য বিশ্বমঞ্চে এক বিশেষ সম্মান। আমাদের প্রত্যেকের দায়িত্ব মাতৃভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো।”
ইউএনও মহোদয় শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“শিশু-কিশোরদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে।”
সকালে জাতীয় সংগীত পরিবেশন, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বন্দরের জট খুললেই কমবে দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ এএম
চট্টগ্রাম বন্দরের জট খুললেই কমবে দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে শিগগিরই গতি বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মেহেদীবাগের নিজ বাসভবনে বন্দর, কাস্টমস এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “চট্টগ্রাম বন্দর, কাস্টমস থেকে শুরু করে পরিবহন শ্রমিক—সব স্টেকহোল্ডারকে নিয়ে আমরা বসেছি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং কেন হচ্ছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। এসব সমস্যার কারণে খরচ বাড়ছে, শিল্প উৎপাদনের দাম বাড়ছে এবং তার প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের ওপর।”
তিনি বলেন, “অনেক সমস্যার সমাধান ইতোমধ্যে দেওয়া গেছে। কিছু সমস্যার সমাধানে কয়েকদিন সময় লাগবে, কারণ এগুলো আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তের বিষয়। আশা করছি, শিগগিরই এসব সমস্যার সমাধান হলে বন্দরের কার্যক্রমে বড় ধরনের গতি আসবে। পণ্য দ্রুত খালাস হলে বাড়তি ব্যয় কমবে।”
রোজা উপলক্ষে আমদানি করা পণ্য দ্রুত সরবরাহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে রোজার জন্য যেসব পণ্য এসেছে, সেগুলোর ডেলিভারি ধীরগতির। আমরা দ্রুত ডেলিভারির ব্যবস্থা করছি। ডেলিভারি কম থাকলে তো পণ্যের দাম বাড়তেই থাকবে।”
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, “বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক জটিলতা। ইনশাল্লাহ আমরা এর সমাধান দেবো। কিছু সমাধান আজই হয়েছে।”
শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজারের ওপর মানুষের যে আস্থা কমে গেছে, তা ফিরিয়ে আনতে হবে। এটি পরিচালিত হতে হবে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। স্বচ্ছতার ব্যাপারে কোনো আপস নয়। আগামী দিনে শেয়ারবাজারে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়ন হলে শেয়ারবাজারে বড় বিপ্লব ঘটবে।”
তিনি আরও বলেন, “এর ফলে শুধু বিনিয়োগকারীই নয়, দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে, উৎপাদন ও রপ্তানি বাড়বে এবং দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আসবে।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণ রেখে পুষ্পমাল্য অর্পণ করছেন উখিয়া প্রেসক্লাবের সদস্য বৃন্দ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ এএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের স্মরণ রেখে পুষ্পমাল্য অর্পণ করছেন উখিয়া প্রেসক্লাবের সদস্য বৃন্দ