নুরুজ্জামান আহমেদ, স্টাফ রিপোর্টার
শহীদ দিবসে রোকন উদ্দিন বাবুল এমপির পুষ্পস্তবক অর্পণ
২১ শে ফেব্রুয়ারী ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১২ টা ১ মিনিটে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে খালি পায়ে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট -২ এর মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল এমপি, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,অফিসার ইনচার্জ, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,ক্যাব এর সভাপতি, সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। এ সময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনার্থে ১ মিনিট নিরবতা পালন করা হয়।














