শাকিল খান ও পপি ছিলেন, এ–গ্রেড জুটি
পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর নির্মাণে শাকিল খান ও পপি অভিনীত ‘এই মন তোমাকে দিলাম’ ছিল হিন্দি চলচ্চিত্র ‘দিলওয়ালে’–এর আদলে নির্মিত এক চমৎকার প্রেমের ছবি। অভিনয়ের পাশাপাশি ছবিটির গানগুলোও ছিল অসাধারণ এবং সেগুলোই ছবিটিকে দর্শকের হৃদয়ে আলাদা করে জায়গা করে দেয়।
‘ভালোবেসে অন্তরে’, ‘দাম দিয়ে প্রেম যায় না কেনা’, ‘প্রেম মোহাব্বত জিন্দাবাদ’—এই গানগুলো আজও শ্রোতার মনে দাগ কেটে আছে, বারবার ফিরে আসে আবেগের স্মৃতিতে।
জুটি হিসেবেও শাকিল খান ও পপি নিঃসন্দেহে ছিলেন একটি এ–গ্রেড জুটি। তাদের পর্দার রসায়ন ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
একই ধরনের কাহিনি অবলম্বনে পরবর্তীতে নির্মিত হয় আরেকটি চলচ্চিত্র—‘স্বপ্নের বাসর’।

















