শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৫২ পিএম | 7 বার পড়া হয়েছে
ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ঝালকাঠির কিফাইতনগর এলাকায় গাবখান নদীতে গোসল করতে নেমে আলিফ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ আলিফ ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে প্রায় পাঁচ দিন আগে আলিফ তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সে তার ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুককে সঙ্গে নিয়ে বাড়ির পাশের গাবখান নদীতে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার না জানায় একপর্যায়ে নদীর স্রোতে পড়ে ডুবে যেতে থাকে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার ইনুচ জানান, আলিফকে ডুবে যেতে দেখে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন এবং খোঁজার চেষ্টা করেন, কিন্তু তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে স্থানীয় লোকজনও বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়েও কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে বরিশাল থেকে একটি ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব হোসেন জানান, “নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করেছি। বরিশাল থেকে ডুবুরি দল এসে আমাদের সঙ্গে কাজ করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।” ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন এবং নিখোঁজ আলিফকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২৮ মার্চ ২০২৬।

মানসিক সমস্যার ছেলে: স্বজনরা কোথাও খুঁজে পাচ্ছে না

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম
মানসিক সমস্যার ছেলে: স্বজনরা কোথাও খুঁজে পাচ্ছে না

ছবির যুবকটির নাম মোঃ শাহাদাত হোসেন। তার পিতা খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের জহুর শেখের পুত্র।

তার মানসিক সমস্যা বিদ্যমান। হারানো ছেলেটির স্বজনরা তাকে কোথাও খুঁজে পাচ্ছে না।

কোনো স্বহৃদয় ব্যক্তি তার সন্ধান পান তবে মোবাইল নং ০১৯৬১২৭৮৯৮৬ অথবা দিঘলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম
দর্শকদের জন্য আমার পক্ষ থেকে এটি জন্মদিনের উপহার

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন মেগাস্টার শাকিব খান। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও আলোচনা দেখা গেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক চমক নিয়ে হাজির হলেন এই নায়ক।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সিনেমার নির্মাণ সংশ্লিষ্টরা কথা দিয়েছিলেন, শাকিবের জন্মদিনেই প্রকাশ করা হবে ছবিটির ফার্স্ট লুক।
শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিকমাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ভক্তদের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়ে এদিন সকালে নিজের নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন মেগাস্টার নিজে।
পোস্টারে দেখা যায়, শাকিব খান ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আঙ্গিকে যা তার চিরাচরিত লুকের থেকে একদম আলাদা। তাকে দেখা যাচ্ছে একটি কালো পিচঢালা রাস্তার ওপর বসে থাকতে, যেখানে তার লুক পুরোপুরি একজন রকস্টারের মতো। কালো স্লিভলেস গেঞ্জি এবং কালো ডেনিম শর্টস পরেছেন। পায়ে রয়েছে লাল রঙের কনভার্স স্নিকার্স এবং সাদা মোজা।
এছাড়াও তার দুই হাত এবং পায়ে দেখা যাচ্ছে অনেকগুলো ট্যাটু। চুলে ড্র্যাডলক হেয়ার স্টাইল, সঙ্গে কালো নেকলেস পরায় তার রকস্টার লুক পুরোপুরি ফুটে উঠেছে। চোখে কালো সানগ্লাস দিয়ে তিনি পাশে ফিরে তাকিয়ে আছেন।
শাকিব খান এই পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে একটি আবেগপূর্ণ ক্যাপশন লিখেছেন। দর্শকদের উদ্দেশে লিখেছেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার!
জানা গেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার নাম নিশ্চিত হওয়া গেছে। তবে শোনা যাচ্ছে, সিনেমাটিতে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। ‘রকস্টার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যার ঝুলিতে রয়েছে বনলতা এক্সপ্রেস, উৎসব, কাইজার এবং মাইনকার চিপায়ের মতো আলোচিত কাজ। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন, যারা এর আগে মনপুরা ও হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছে।
গত কয়েক বছরে শাকিব খানের কাজের ধরণ ও পর্দা উপস্থিতিতে যে বড় পরিবর্তন এসেছে, তার ছাপ ‘প্রিন্স’ সিনেমাতেও দেখা গেছে। যদিও সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে, তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ‘রকস্টার’-এর এই নতুন লুক শাকিব ভক্তদের মনে আবারও নতুন আশার সঞ্চার করেছে।

রণবীরকে কুপ্রস্তাব, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম
রণবীরকে কুপ্রস্তাব, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ক্যারিয়ারের শুরুর দিকে ভয়াবহ ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা। এক প্রভাবশালী ব্যক্তি তাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি তার।
রণবীর জানান, বলিউডে যখন তিনি নবাগত, তখন কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই ব্যক্তি রণবীরকে বলেছিলেন, শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণ থাকা জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি রণবীরের শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। রণবীর অস্বস্তি বোধ করলেও ওই ব্যক্তি তাকে শুধু একবার স্পর্শ করার বা দেখার অনুমতি চান। তখনই রণবীর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রণবীর জানান, ওই ব্যক্তির আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করেছিলেন তিনি।
রণবীরের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি আরও একজন উদীয়মান অভিনেতার সঙ্গেও একই কাজ করেছিলেন। যদিও নিরাপত্তার খাতিরে সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি এই অভিনেতা। বর্তমানে রণবীর সিং বলিউডের অন্যতম সফল তারকা হলেও ক্যারিয়ারের শুরুতে তাকেও এমন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল।

error: Content is protected !!