শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম | 46 বার পড়া হয়েছে
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড

ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের হঠাৎ পাড়া রেললাইন সংলগ্ন দুই মাদক ব্যবহারকারীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) এন এম ইশফাকুল কবীর ২৮ মার্চ সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাবস্ত করে। দোষী ব্যক্তিগণ হলো ক. দুখু মিয়া( ২৯), পিতা- এন্তাজুল ইসলাম, খ. পয়গাম (৩৩) পিতা- মমির উদ্দীন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয়কে দুই মাস কারাদণ্ড ও একশত টাকা করে অর্থ জরিমানা করা হয়েছে।

মোঃ আল-আমিন ভূঁইয়া

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মোঃ আল-আমিন ভূঁইয়া প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলায় গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উক্ত এলাকায় প্রকাশ্যে মাদক (গাঁজা) সেবন ও অসামাজিক আচরণের খবর পেয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে।
এসময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত আটককৃত মোবারক, আলামিন ও মোমেনকে যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে সমাজকে নিরাপদ রাখা যায়।

শিক্ষক খায়রুল বাশার আর নেই

মোঃ মাইনুদ্দিন শিকদার। প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম
শিক্ষক খায়রুল বাশার আর নেই

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামের কৃতি সন্তান এবং একই ইউনিয়নের পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল বাশার আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা জনিত রোগে ভুগছেন মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও সহকর্মী, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোঃ খায়রুল বাশার ছিলেন অত্যন্ত বিনয়ী ও নম্র ভদ্র মানুষ তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোঃ খায়রুল বাশার দীর্ঘদিন ধরে পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

এদিকে, তাঁর মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন, আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।

মানসিক সমস্যার ছেলে: স্বজনরা কোথাও খুঁজে পাচ্ছে না

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম
মানসিক সমস্যার ছেলে: স্বজনরা কোথাও খুঁজে পাচ্ছে না

ছবির যুবকটির নাম মোঃ শাহাদাত হোসেন। তার পিতা খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের জহুর শেখের পুত্র।

তার মানসিক সমস্যা বিদ্যমান। হারানো ছেলেটির স্বজনরা তাকে কোথাও খুঁজে পাচ্ছে না।

কোনো স্বহৃদয় ব্যক্তি তার সন্ধান পান তবে মোবাইল নং ০১৯৬১২৭৮৯৮৬ অথবা দিঘলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

error: Content is protected !!