সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে অরিজিৎ সিং

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম | 57 বার পড়া হয়েছে
বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে অরিজিৎ সিং

ব্রিটিশ গায়ক এড শিরানের পর বিটিএস ব্যান্ডের জাংকুকের সঙ্গে গান নিয়ে আসছেন ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং; এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। এর মধ্যে ইনস্টাগ্রামে অরিজিতের সঙ্গে ছবি শেয়ার করে সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন জাংকুক।

ইনস্টাগ্রামে অরিজিৎ সিংয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন জাংকুক। প্রথম ছবিতে অরিজিৎ ও জাংকুককে একসঙ্গে খেতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে দেখা যায় গিটার বাজাচ্ছেন জাংকুক এবং মনোযোগ দিয়ে শুনছেন অরিজিৎ। তৃতীয় ছবিটি দেখে মনে হচ্ছে, নতুন কিছুর ইঙ্গিত দেওয়া হচ্ছে। এতে দুই গায়ককে একটি মিউজিক রুমে বসে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রাম পোস্টে জাংকুক জানান, গানের জন্য সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাংকুক। ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা বেশ কিছুদিন ধরে গোপন রাখতে চেয়েছিলাম…আমি সম্প্রতি কাউকে না জানিয়ে ভারতে এসেছিলাম। কোনো শো-এর জন্য নয়, ক্যামেরার জন্যও নয়…শুধু গানের জন্য। অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা হলো। আমরা একসঙ্গে বসেছিলাম, কথা বলেছিলাম, পুরোনো স্মৃতি ভাগ করে নিয়েছিলাম এবং বিশেষ কিছু তৈরি করেছি।’

এদিকে চার বছর বিরতির পর ২০ মার্চ প্রকাশ পেয়েছে বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’। এটি দলটির পঞ্চম স্টুডিও অ্যালবাম। মুক্তির প্রথম দিনেই বিক্রি হয়েছে প্রায় ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি, যা কে-পপের ইতিহাসে নতুন রেকর্ড।

এই অ্যালবামের ‘সুইফম’ গানটি বিশ্বজুড়ে ঝড় তুলেছে। ৯০টি দেশে আইটিউনস টপ সংস চার্টের শীর্ষে রয়েছে এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স—সব বড় বাজারে এক নম্বর। দক্ষিণ কোরিয়ার চার্টেও দ্রুত শীর্ষ স্থান দখল করেছে গানটি।

 

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিঘলিয়া উপজেলার এস এস সি ব্যাচ ৯৩ এর ঈদ পূর্ণ মিলনী

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:২৬ পিএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিঘলিয়া উপজেলার এস এস সি ব্যাচ ৯৩ এর ঈদ পূর্ণ মিলনী

আজ সোমবার (২৩ই শে মার্চ) ২০২৬ বিকাল ৫ ঘটিকায় স্থানীয় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলার সকল স্কুলের এস এস সি ব্যাচ ৯৩ এর পরিবারসহ উপস্থিত হয়ে বিভিন্ন আয়োজনে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুরা একযোগে সিদ্ধান্ত নেয় আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ দিঘলিয়া উপজেলা এস এস সি ব্যাচ ৯৩ এর রি ইউনিয়ন অনুষ্ঠিত হবে এবং ইউনিয়নে সকল জেলার এস এস সি ৯৩ বন্ধুরা রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবে। গতকালকের ঈদ পূর্ণ মিলনীতে যারা বিশেষ ভাবে অবদান রেখেছে, তারা হলো দিঘলিয়া উপজেলা ব্যাচ ৯৩ এর উপদেষ্টা আলী রিয়াজ কচি, আহবায়ক শেখ শামীমুল ইসলাম, সদস্য সচিব মোঃ ইব্রাহিম শেখ, সদস্য মোঃ রবিউল ইসলাম মোড়ল, ইন্জিনিয়ার শরিফুল ইসলাম (রিপন),মোঃ হাফিজ হাসান, ব্যাংকার মোঃ মাসুদ রানা, মোঃ মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম (দেয়াড়া), মোঃ সেলিম আহমেদ, জি এম ফজলু, খান শহীদ, মোঃ কাজল খান, মোঃ আশরাফ হোসেন (ব্যাংকার) মোঃ আনোয়ার, মোঃ ফরিদ, মোঃ শরীফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম (পথের বাজার), কুদরতি এলাহি স্পিকার প্রমূখ।

মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম
মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মধ্যম মোহাম্মদপুর এলাকায় রাবেয়া বসরি রিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে নিজ বাসায় মায়ের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিয়া সৌদী প্রবাসী জয়নাল আবেদীনের বড় মেয়ে এবং বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে তার মা বাধা দেন। এতে অভিমান করে রিয়া আত্মহত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
রিয়ার চাচা আবুল কালাম বলেন, “ঘটনা কেন এবং কীভাবে ঘটেছে তা আমরা জানি না।” পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদঘাটনের দাবি জানানো হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমজাদহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম
আমজাদহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীর আমজাদহাট উত্তর খেজুরিয়া এলাকায় রুবেল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বসতঘরের ভেতরে রুবেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!