শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম | 108 বার পড়া হয়েছে
কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ

কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ:

১. একসাথে কখনো রেগে যাবেন না
বিবাহিত জীবনে রাগ আসতেই পারে, তবে কখনোই একসাথে রেগে যাবেন না। একজন যদি রেগে যান, আরেকজন যেন শান্ত থাকেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না।

২. একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন
দুজন একসাথে বসে গল্প করা, রান্না করা, ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া—এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে। সময় দিন এবং সময় উপভোগ করুন।

৩. ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন
ইগো অনেক সম্পর্কেরই শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়।

৪. অতীত নিয়ে টানাটানি নয়
পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বরং বর্তমান ঠিক রাখুন, ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে।

৫. পার্টনারকে সম্মান দিন
কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না, বিশেষ করে অন্যের সামনে। বরং তার প্রশংসা করুন, মজা করলেও যেন অপমান না হয়। ভালোবাসা মানে সম্মান।

৬. মনে রাখুন, আপনারা একটি টিম
দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যপানে যাওয়ার পথ এক। একে অপরের স্বপ্নে উৎসাহ দিন, সাহায্য করুন। পার্টনারের সাফল্যে খুশি হন—তাহলেই সম্পর্ক আরও গভীর হবে।

৭. ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন
ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন। ঠান্ডা মাথায় কথা বলুন, একে অপরকে বুঝুন।

৮. দোষ চাপানোর খেলা বন্ধ করুন
সবকিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ।

৯. সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন
একই মানুষের সাথে সারাজীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি।

১০. গোপন কিছু রাখবেন না
সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে। প্রতিটি কথা, অনুভূতি শেয়ার করুন।

শেষ কথা:
বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথচলা শুরু করে। সেই পথচলায় ঝড়-ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যায়। শুধু চাই—চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার!

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী

পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্টিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম
পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্টিত

চট্টগ্রামের পটিয়া ছনহরা হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসা, ছায়রা ছিদ্দিক এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে এ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি,সহ অনেকে ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, হাজী শাহেব মিয়া চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক, বিএনপি নেতা জিল্লুর রহমান, আফরোজা বেগম জলি, আবু জাফর চৌধুরী, জিয়াউর রহমান, মোহাম্মদ আক্তারুজ্জামান, আমির হোসেন সওদাগর,কাসেম চেয়ারম্যান, নাজিম উদ্দীন, আলমগীর মেম্বার, এম এ রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ের নানা বিভাজন, হিংসা ও মতপার্থক্য ভুলে ইসলামের মহান আদর্শকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম—এই শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে আলেম-ওলামা ও সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৫ পিএম
শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত Eskuf এবং ১,৬৫,৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে মোসা পপিয়ারা বেগম (৩৬) গ্রেফতার হন, তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) বর্তমানে পলাতক। উভয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

আদিলুর রহমান আদিল ময়মনসিংহ

ফুলবাড়ীয়া-ময়মনসিংহ ও ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত

আদিলুর রহমান আদিল ময়মনসিংহ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
ফুলবাড়ীয়া-ময়মনসিংহ ও ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। শনিবার (২৮ মার্চ) ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া-ময়মনসিংহ ও ফুলবাড়ীয়া-ঢাকা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় সিএনজি চালক ও যাত্রীদের নির্ধারিত ভাড়া মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। চালকদেরও সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগে ফুলবাড়ীয়া-ঢাকা রুটে চলাচলকারী ‘আলম এশিয়া পরিবহন’-কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!