ভর্তার রেসিপি
আবহাওয়া বেশ প্রতিকূল পরছে তীব্র শীত কখনো রোদেলা আবার কখনো বরফের খবর। এমন অবস্থায় খাওয়া-দাওয়া হবে যমবেশ যেহেতু বাঙালি সেহেতু একপদ ভর্তা তো পাতে থাকতেই হয়। কি? কি? থাকতে পারে তাহা জানাতেই তো আজকের আয়োজন।

ছবি ও রেসিপি রন্ধন তারকা তানজিন তিপিয়া।
১-শুটকি ভর্তা
উপকরণ: লইট্টা শুটকি সেদ্ধ করে হাতে চিড়ে কাটা বেছে নেয়া ছোট ১ বাটি, লাল মরিচ, হলুদ, জিরা, ধনে গুঁড়া আধা চা চামচ করে, টমেটো কুচি ২টি, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, পেঁয়াজ কাটাহ মাঝারি ৪টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ আধা ১ চা চামচ, পানি অল্প।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ রসুন আদা বাটা তেলে হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে ভুনা হয়ে এলেই তৈরী।
২-কাঁঠালের বীচির ভর্তা
উপকরণ: কাঁঠালের বীচি সেদ্ধ করে পাটায় বেটে নেয়া ৫০টি, লাল মরিচ, হলুদ, জিরা, ধনে গুঁড়া আধা চা চামচ করে, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, কাচাঁ মরিচ কুচি ২টি, পেঁয়াজ কাটা মাঝারি ৪টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ আধা ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ রসুন আদা বাটা তেলে হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে ভুনা হয়ে এলেই তৈরী।
৩-পোড়া পটলের ভর্তা
উপকরণ: পটল পুড়ে খোসা সরিয়ে নেয়া ছোট ১২টি, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, কাচাঁ মরিচ কুচি ২টি, পেঁয়াজ কুচি মাঝারি ২টি, রসুন কুচি ২ কোয়া, কালি জিরা ১ চিমটে, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ আধা ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী: সব উপকরণ একত্রে হাতে চটকে নিলেই তৈরী।
৪-কাঁচ কলার ভর্তা
উপকরণ: কাঁচ কলা সেদ্ধ করে হাতে চটকে নেয়া ২টি, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, পেঁয়াজ কাটা মাঝারি ৪টি, লাল মরিচ পুড়ে নিয়ে চটকানো ১টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ তেলে লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে ভুনা নিলেই তৈরী।

















