সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ধর্ম যার যার উৎসব সবার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১১:৫৬ এএম | 101 বার পড়া হয়েছে
ধর্ম যার যার উৎসব সবার

পটুয়াখালী জেলা থানাধীন উপজেলা ও থানা পুলিশের পক্ষ থেকে পটুয়াখালী ও উপজেলার সকল ধর্ম পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা জানিয়েছেন এস পি মোঃ জাহিদ হোসেন।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার শুভেচ্ছা বার্তায় জানান, দীর্ঘ এক বছরের অপেক্ষার পর আমাদের সবচেয়ে প্রিয় এবং অন্তরের উৎসব দূর্গা পূজা বা দুর্গোৎসব একেবারে দোর গোড়ায় চলে এসেছে। প্রতি বছরই দূর্গা মায়ের মর্ত্যধামে ফেরার অনন্দে মেতে ওঠে এই ধরিত্রী বিশেষ করে বাঙালিদের মধ্যে এই পুজোর উন্মাদনা একটু বেশিই থাকে। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়। দুর্গোৎসবের এই কটা দিন আমরা বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে দূর্গা মায়ের আরাধনা করে, পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় একে অপারকে শুভেচ্ছা জানিয়ে থাকি। বিভিন্ন সময় চাকরি ক্ষেত্রে বিভিন্ন জেলায় চাকরি করেছি। এবার মহান সৃষ্টি কর্তার আশীর্বাদে পটুয়াখালী জেলার উপজেলা থানা আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে দূর্গা উৎসব উদযাপন করতে চাই।

পটুয়াখালী জেলা এস পি মোঃ জাহিদ হোসেন শুভেচ্ছা বার্তায় আরো বলেন, আমার এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে সবার কাছে বিশেষ অনুরোধে থাকবে। সরকারের নিয়মনীতি ও আইন শৃঙ্খলা মেনে সবাই দূর্গা উৎসব উদযাপন করবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গলাচিপা থানার আওতাধীন সকল পূজা মন্ডবে আমাদের কঠোর নজরদারি থাকবে। আপনাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করবে, জেলা ও থানা পুলিশ। সবাইকে আবারো শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধুরী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম
দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধুরী

আদালতের নির্দেশনা অনুযায়ী দলীয় ব্যক্তিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এর ব্যত্যয় হলে আবার আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে মঞ্চে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে উদ্দেশ করে এ কথা বলেন রাশেদা কে চৌধুরী। আজ সোমবার রাজধানীর ৬ লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম নামে একটি সংগঠন এ সংলাপের আয়োজন করে।

রাশেদা কে চৌধুরী বলেন, ‘বলা হয়েছে যে এডুকেশন এজ অ্যা পলিটিক্যাল এজেন্ডা। অবশ্যই রাজনৈতিক এজেন্ডা তবে এটি যেন দলীয় এজেন্ডা না হয়। পার্টির এজেন্ডা না হয়। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা কমানো হবে। আমরা তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই! সে জন্য বলছি সেখানে যেন রাজনৈতিক মনোনয়ন দেওয়া না হয়। আমি স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৭ সালের হাইকোর্টের একটি রিটের একটি রুলিং আপিল বিভাগ আপহোল্ড করেছেন। আদালত বলেছেন, কোনো দলীয় কাউকে কোনো স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করা যাবে না। আপনারা যদি দেন আমি আবার আদালতে গিয়ে রিট করব। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু শিক্ষাকে নাগরিক অধিকার হিসেব এখনো সংবিধানে স্বীকৃতি পায়নি। এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে সংবিধান স্বীকৃত।’

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পরে এ বিষয়ে জবাব দেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের মাঝে বিষয়টি নিয়ে ফের প্রশ্ন তোলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

টাঙ্গাইল (মির্জাপুর প্রতিনিধি)

মির্জাপুরে কোর্টের নির্দেশে ৫২ বছর পর ফেরত পেল জমি

টাঙ্গাইল (মির্জাপুর প্রতিনিধি) প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম
মির্জাপুরে কোর্টের নির্দেশে ৫২ বছর পর ফেরত পেল জমি

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ৫২ বছর পর আদালতের নির্দেশে ঢাক ঢোল পিটিয়ে জমির প্রকৃত মালিককে ১৩৫ শতাংশ জমি বুঝিয়ে দিলেন আদালত।

স্থানীয় বাসিন্দারা জানান, আদালতের পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা সকালে ঘটনাস্থলে উপস্থিত হন। জমির পরিমাপ করে উদ্ধার করা জমিতে লাল নিশানা টানিয়ে দেন।

জজ কোর্টের পক্ষে নজরুল ইসলামের নেতৃত্বে মির্জাপুর থানার পুলিশ ফোর্স ও অন্যান্য সবাইকে নিয়ে এই জমি ডিগ্রিপ্রাপ্ত বাদী নান্দু খান ও ইব্রাহিম খান কে তার পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন আদালত।

মামলার বাদী নান্দু খান ও ইব্রাহিম খান বলেন,৫২ বছর পর হলেও আমরা আমাদের জমি বুঝে পেয়ে খুবই আনন্দিত।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা দিয়ে কাহারোলে যান তিনি। এ সময় তাঁকে একনজর দেখতে চিরিরবন্দরের রাস্তায় রাস্তার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বাস থেকে পথের দুই ধারে দাঁড়ানো লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম মেজবা বলেন, খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুর কাহারোল উপজেলা যাওয়া পথে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাজুড়ে মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা হালিমা বেগম (৫৫) বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাণীবন্দর বাজারে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তিনি। অতীতে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। এবার তারেক রহমানকে দেখলেন। বাস থেকে হাত নেড়ে সবাইকে সালাম জানান প্রধানমন্ত্রী। তারেক রহমানকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, কাহারোল উপজেলায় খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার পথে দুই উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় জমায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন এর মধ্যে দিয়ে উত্তরের কৃষিনির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।

 

error: Content is protected !!