শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

বিদেশে পাঠানোর নামে ভয়াবহ প্রতারণা

টাইমস কোম্পানি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে শতাধিক প্রবাসীর আর্তনাদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম | 166 বার পড়া হয়েছে
টাইমস কোম্পানি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে শতাধিক প্রবাসীর আর্তনাদ

বিদেশে ভালো চাকরি, উচ্চ বেতন, ফ্রি থাকা-খাওয়ার লোভ দেখিয়ে বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে পাঠিয়ে ভয়াবহ প্রতারণা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে টাইমস কোম্পানি ও তাদের দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে। কয়েকশো ভুক্তভোগী প্রবাসী বর্তমানে সৌদি আরবের বিভিন্ন স্থানে মানবেতর জীবন কাটাচ্ছেন।

২ মাস ‘আয়না ঘরে’ আটকে রেখে পরে বিক্রি করা হয়

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সৌদিতে পৌঁছে প্রথমে তাদের রিয়াদের আল-গুবাইরা এলাকায় একটি ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয় প্রায় দুই মাস। এরপর বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে প্রতি বাংলাদেশি ১ লাখ টাকা দামে বিক্রি করে দেওয়া হয়, যেখানে কর্মস্থল মূল চুক্তি থেকে ১৮০০ কিলোমিটার দূরে।

ইকামা দেওয়া হয় না, খাবার-থাকার চরম সংকট—

প্রবাসীদের কেউ ইকামা নম্বর পাননি। ফলে তারা সৌদির আইনগত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। খাবার-থাকার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন এবং কাজ না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা।

প্রতিবাদ করলেই নির্যাতন—

যে কেউ বিরোধিতা করলেই রুম থেকে বের করে দিয়ে অনাহারে রাখা, শারীরিক নির্যাতন, হুমকি-ধমকি ও জিম্মি করে মোবাইল কেড়ে নেওয়ার মতো নির্মম ঘটনা ঘটানো হতো বলে জানান ভুক্তভোগীরা। প্রতিদিন ক্যাম্পে কান্না ও আর্তনাদ শোনা যায়।

মূল হোতা ও সিন্ডিকেট সদস্যরা–

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী—

মূল হোতা–

সুজন ইব্রাহিম — চেয়ারম্যান, টাইমস কোম্পানি (কিশোরগঞ্জ)
বর্তমানে দুবাই থেকে পুরো সিন্ডিকেট পরিচালনা করেন। তার দুই ভাই সজল ও ইউসুফ সৌদি রিয়াদের ‘আয়না ঘর’ নিয়ন্ত্রণ করেন।

সহযোগীরা—

রিয়াজ (ব্রাহ্মণবাড়িয়া), জাহাঙ্গীর (নারায়ণগঞ্জ), দায়েন (গাজীপুর), অপু (সাভার), ইউসুফ, নজরুল, সাকিভ, পারভেজ, আকাশ (ভুয়া পুলিশ পরিচয়দাতা), সজল, আকরাম, খালেদ, মুসাইয়িদ, মোশাররফ, কামাল, রাকিবসহ আরও অনেকে।

জড়িত এজেন্সিগুলো (RL No: 2088)

ভুক্তভোগীদের পাঠানোর পেছনে ১২টি রিক্রুটিং এজেন্সির সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

CREATIVE INTERNATIONAL

মিম এজেন্সি

মাশাল্লাহ এজেন্সি

4M INTERNATIONAL

ধানসিঁড়ি এজেন্সি

ডায়নামিক এজেন্সি
(বাকি এজেন্সিগুলো তদন্তসাপেক্ষ)

এই এজেন্সিগুলো সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রলোভন দেখায়, বিশেষ আপ্যায়ন করে প্রবাসীদের পাঠায় এবং সৌদিতে পাঠানোর পর তাদের জিম্মি অবস্থায় ফেলে দেয়।

প্রবাসীদের আবেদন–

ভুক্তভোগীরা বাংলাদেশের—

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস

এর হস্তক্ষেপ কামনা করেছেন। সাথে সকল গণমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন—এই ভয়াবহ মানবপাচারের চিত্র তুলে ধরতে।

একটি পরিবারের স্বপ্ন ধ্বংস–

একজন মানুষ প্রতারণার শিকার হলে শুধু তিনি নন—একটি পরিবার, একটি ভবিষ্যৎও ভেঙে যায়। প্রতারকদের বিচার এবং মানবপাচার বন্ধে জরুরি উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী

পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্টিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম
পটিয়ার ছনহরায় হজরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসার বার্ষিক সভা অনুষ্টিত

চট্টগ্রামের পটিয়া ছনহরা হযরত চিকন খলিফা ছিদ্দিক আহমদ আলিম মাদরাসা, ছায়রা ছিদ্দিক এতিমখানা ও হেফজখানার বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে এ সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি,সহ অনেকে ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, হাজী শাহেব মিয়া চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হক, বিএনপি নেতা জিল্লুর রহমান, আফরোজা বেগম জলি, আবু জাফর চৌধুরী, জিয়াউর রহমান, মোহাম্মদ আক্তারুজ্জামান, আমির হোসেন সওদাগর,কাসেম চেয়ারম্যান, নাজিম উদ্দীন, আলমগীর মেম্বার, এম এ রুবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ের নানা বিভাজন, হিংসা ও মতপার্থক্য ভুলে ইসলামের মহান আদর্শকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম—এই শিক্ষাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে আলেম-ওলামা ও সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৫ পিএম
শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ থানাধীন নামোচাকপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক অভিযানে ৭ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল কোডিন ফসফেটযুক্ত Eskuf এবং ১,৬৫,৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে মোসা পপিয়ারা বেগম (৩৬) গ্রেফতার হন, তার স্বামী মোঃ শামির উদ্দীন (৩৯) বর্তমানে পলাতক। উভয়ের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

আদিলুর রহমান আদিল ময়মনসিংহ

ফুলবাড়ীয়া-ময়মনসিংহ ও ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত

আদিলুর রহমান আদিল ময়মনসিংহ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
ফুলবাড়ীয়া-ময়মনসিংহ ও ঢাকা রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। শনিবার (২৮ মার্চ) ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া-ময়মনসিংহ ও ফুলবাড়ীয়া-ঢাকা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় সিএনজি চালক ও যাত্রীদের নির্ধারিত ভাড়া মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। চালকদেরও সরকার নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগে ফুলবাড়ীয়া-ঢাকা রুটে চলাচলকারী ‘আলম এশিয়া পরিবহন’-কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

error: Content is protected !!