মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

পরীমনির নতুন অধ্যায়ের সূচনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:৪৭ এএম | 90 বার পড়া হয়েছে
পরীমনির নতুন অধ্যায়ের সূচনা

দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। অবশেষে ‘ফেলুবক্সী’ নামের সিনেমা নিয়ে তিনি আবারও দর্শকদের সামনে আসছেন। ছবিতে পরীমনির বিপরীতে রয়েছেন টলিউড হিরো সোহম। আর এই সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক হবে পরীমনির।

পশ্চিমবঙ্গের বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমা। দুর্গাপূজায় মণ্ডপে থ্রিলারধর্মী এই সিনেমার পোস্টার প্রচারণা জোরেশোরেই চলেছে। তবে ভিসা জটিলতায় তা যেয়ে দেখার সুযোগ পাননি পরীমনি।

পরী বলছেন, খুব শিগগিরই হলে আসছে এই সিনেমা। কিন্তু কবে তা এখনও অজানা।

কিন্তু এরমধ্যে অনম বিশ্বাস পরিচালিত পরীমনির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির দিন ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান হইচই।

হইচই প্ল্যাটফর্মে ৮ নভেম্বর আসছে ‘রঙিলা কিতাব’। সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করে ওয়েব সিরিজের মুক্তির তারিখ জানিয়েছে হইচই।

‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি মোস্তাফিজুর নূর ইমরান।

ব্রিটিশরা কিভাবে বিশ্ব জয় করেছিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪৩ পিএম
ব্রিটিশরা কিভাবে বিশ্ব জয় করেছিল

ইতিহাসের এক সময়ে এমন একটি সাম্রাজ্য ছিল যার সম্পর্কে বলা হতো— “The Sun Never Sets on the British Empire.” অর্থাৎ, পৃথিবীর কোথাও না কোথাও সবসময়ই ব্রিটিশদের শাসন চলত! 🌅
কিন্তু প্রশ্ন হলো— কিভাবে ছোট একটি দ্বীপ রাষ্ট্র ব্রিটেন বিশ্বের বিশাল অংশের উপর প্রভাব বিস্তার করেছিল? 🤔
🔎 ১. শক্তিশালী নৌবাহিনী (Royal Navy)
ব্রিটিশদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের নৌবাহিনী। সমুদ্রপথে তারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে দ্রুত পৌঁছাতে পারত এবং বাণিজ্য ও সামরিক শক্তি প্রতিষ্ঠা করত। 🚢⚓
💰 ২. বাণিজ্য ও কোম্পানি শাসন
ব্রিটিশরা প্রথমে সরাসরি যুদ্ধ নয়, বরং বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করত। যেমন— ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিশাল অংশ শাসন করেছিল। পরে সেই অঞ্চলগুলো সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। 📦🌏
⚙️ ৩. শিল্প বিপ্লবের সুবিধা
শিল্প বিপ্লবের ফলে ব্রিটেন প্রযুক্তি, অস্ত্র, জাহাজ এবং অর্থনৈতিক শক্তিতে অন্যদের থেকে অনেক এগিয়ে যায়। ফলে তারা সহজেই অনেক দেশকে পরাজিত বা নিয়ন্ত্রণ করতে পারে। 🏭🔧
🤝 ৪. “Divide and Rule” নীতি
অনেক অঞ্চলে ব্রিটিশরা স্থানীয় রাজা, গোত্র বা গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। এতে তারা কম শক্তি ব্যবহার করেই বড় অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারত। ⚖️
🗺️ ৫. কৌশলগত উপনিবেশ
ব্রিটিশরা পৃথিবীর গুরুত্বপূর্ণ বন্দর, দ্বীপ ও বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করেছিল— যেমন ভারত, আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং মধ্যপ্রাচ্যের অনেক অঞ্চল।
📜 ফলাফল:
১৯শ শতকে ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর প্রায় এক-চতুর্থাংশ ভূমি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করত!
আজও বিশ্বের অনেক ভাষা, আইন ব্যবস্থা, রাজনীতি ও সংস্কৃতিতে ব্রিটিশ শাসনের প্রভাব দেখা যায়।
📌 ইতিহাস আমাদের শেখায়— শক্তি শুধু অস্ত্রের নয়, অর্থনীতি, কৌশল ও প্রযুক্তির সমন্বয়েই একটি সাম্রাজ্য গড়ে ওঠে।

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪০ পিএম
নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার এবং অসুস্থ ও দূরত্ব সাংবাদিকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

রবিবার (১৬ মার্চ) নরসিংদী সদর প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং কোষাধ্যক্ষ মাইনুদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক জাবেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় জিসাসের সহ-সভাপতি আলমগীর হাবিব, জেলা তাঁতি দলের সভাপতি হুমায়ুন কবির কামাল, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জার্নালিস্ট অ্যান্ড রাইটার সোসাইটির সাধারণ সম্পাদক লায়ন সরকার, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন এবং সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর প্রেসক্লাবের সহ-সভাপতি ডা. শরিফ, খোকা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডাক্তার রমজান আলী প্রামানিক ,প্রচার সম্পাদক কামাল সরকার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সালমা বেগম, রুমানা আফরোজ, সোনিয়া জাহান, সামিয়া সরকার, হাসান সরকার, জুয়েল মিয়া, হৃদয়, আলামিন, জুলাই যোদ্ধা ইউসুফ মিয়া, আজিজুল, তালাত মাহমুদ, এস আলম, মাই টিভির হৃদয় মিয়া, যে টিভির আসান সরকার, চ্যানেল এ ওয়ান আলম,ব্যবসায়ী সাদেকুর রহমান ছাদেক, উলামা দলের নেতা জাকির হোসেন, বাসস্ট্যান্ড সিএনজি সমিতির সাধারণ সম্পাদক শাহীন মিয়া-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে নরসিংদী সদর প্রেসক্লাবের অসুস্থ ও দ
দুরস্ত সাংবাদিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় এবং কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়। সদর প্রেসক্লাব সংলগ্ন মসজিদে মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং পার্শ্ববর্তী মাদ্রাসার এতিম শিশুদের মাঝে সুষম খাদ্য বিতরণ করা হয় ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়ায় নরসিংদী সদর প্রেসক্লাবের প্রশংসা করেন উপস্থিত

টাঙ্গাইল জেলার দায়িত্বে সালমান ও জেসম।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪০ পিএম
টাঙ্গাইল জেলার দায়িত্বে সালমান ও জেসম।

 

স্বাধীনতা গণতন্ত্র সংবিধানকে সমুন্নত রাখতে বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার নিয়ে পথচলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন হয়ে ২০২৩ সাল থেকে কাজ করে আছে আওয়ামী নবীন ঐক্য পরিষদ। প্রতিষ্ঠাকালীন সময়ে এই সংগঠনটি নাম আওয়ামী নবীন ছাত্র সংগঠন পরবর্তীতে এই সংগঠনটি শুরু ছাত্রদের মধ্যে সিমাবদ্ধ না রেখে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আওয়ামী নবীন ঐক্য পরিষদ নাম দেওয়া হয়।

১৫/০৩/২০২৬ তারিখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুন্ন রাখতে টাঙ্গাইল জেলা আওয়ামী নবীন ঐক্য পরিষদের সালমান ও জেমস এর নেতৃত্বে ৭১ বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে আওয়ামী নবীন ঐক্য পরিষদের সভাপতি রনি ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

error: Content is protected !!