মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

তাড়াশে প্রতিবন্ধী নারীর ঘরে ঈদ উপহার ও নতুন পোষাক দিলেন বিএনপি নেতা

Md.Khalid Hasan
Md.Khalid Hasan - Staff Reporter, TARASH (SIRAJGING) প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম | 82 বার পড়া হয়েছে
তাড়াশে প্রতিবন্ধী নারীর ঘরে ঈদ উপহার ও নতুন পোষাক দিলেন বিএনপি নেতা
  1. সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী এক নারীকে ঈদ শুভেচ্ছা ও উপহার দিয়েছেন বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম।
  2. ‎সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে সোনা উল্লার মেয়ে  প্রতিবন্ধী রাবেয়া খাতুন ও ছেলে ইসরাফিল ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক,লাচ্চা সেমাই,এক বস্তা চাউল ও কাঁচা বাজার তার বাড়িতে গিয়ে পৌছেদেন।
  3. ‎জানা গেছে, জীবনের ৫০টি বছর পার করা উপজেলার কালিদাসনিলী গ্রামে মৃত সোনা উল্লার
  4. ‎প্রতিবন্ধী মেয়ে রাবেয়া খাতুন জন্ম থেকেই প্রতিবন্ধী সে কথা বলতে ও চলাফেরা করতে পারে না। দিন-রাত কাটে সরকারের দেওয়া একটি  ঘরে।  একই সাথে তার আপন ভাইও প্রতিবন্ধী বোনের সাথে অভাব অনাটনে সংসার চালান।
  5. ‎প্রতিবন্ধী এ নারীর জীবন  সংগ্রামের গল্প শুনে তার বাড়িতে ছুটে যান বিএনপি নেতা খন্দকার সাইফুল্লাহ ইসলাম। এ সময় তাদের জন্য নতুন পোষাক,লাচ্চা,সেমাই,চিনি,মিসরি,এক বস্তা চাউল ও কাঁচা বাজার তার বাড়িতে গিয়ে পৌছিয়েদেন। অপর দিকে একই দিনে ঘর-বাড়ি হারানো তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামের উদিস চন্দ মাহাতোর পরিবার কেও তিনি একই ধরনের সহযোগিতা করেন।
  6. ‎বিএনপি নেতা খন্দকার সাইফুল্লাহ ইসলাম
  7. ‎তাড়াশ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা
  8. ‎মরহুম খন্দকার আলী আকবার এর ছোট ছেলে ও তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক।
  9. ‎এ ব্যাপারে খন্দকার সাইফুল্লাহ ইসলাম বলেন,
  10. ‎ আমার বাবা গরীব দুঃখী মানুষ কে ভালবাসতেন। আমিও চেষ্টা করি গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে। আমরা নতুন পোষাক পরবো আর সমাজের গরীব দুঃখী মানুষ ছেঁড়া কাপড় পরে থাকবে এটা হতে পারে না। সকলের উচিত এ ধরেনর অসহায় মানুষের পাশে দাড়ানো। আমি তাড়াশ পৌর সভার এমন শতাধিক পরিবার কে ঈদ উপহার দেব ইনশাআল্লাহ।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

কেরানীগঞ্জে পলিথিন ব্যবসায়ীর দালাল কালামাগুরের উৎপাত

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৪২ পিএম
কেরানীগঞ্জে পলিথিন ব্যবসায়ীর দালাল কালামাগুরের উৎপাত

ঢাকার কেরানীগঞ্জে এক অবৈধ পলিথিন ব্যবসায়ীর পক্ষে দালালি করেছে কালা মাগুর খ্যাত শাহীন গাজী নামে এক সাংবাদিক। সে স্থানীয় কয়েক সাংবাদিককে ভুল বুঝিয়ে প্রভাবিত করে দুই সাংবাদিকের বিরুদ্ধে অবৈধ পলিথিন ব্যবসায়ীর পক্ষ হয়ে অভিযোগ দায়ের করিয়েছে বলে অভিযোগ উঠেছে। কালা মাগুর খ্যাত ওই সাংবাদিক দেশের স্বনামধন্য একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে , অবৈধ পলিথিন ব্যবসায়ীর নাম আমিনুল ইসলাম আনিস। সে দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জে গোডাউন নিয়ে অবৈধ পলিথিন মজুদ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
এ নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনিসের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ হয় এবং সেগুলো পুড়িয়ে ফেলা ও আনিস কে জরিমানা করা হয়। অবৈধ পলিথিন জব্দ বিষয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে । এরপর দালাল ধরে আবারও সক্রিয় হয়ে ওঠে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী আনিস। আর যাদের ম্যানেজ করতে না পারে তাদের উপর ক্ষিপ্ত হয় অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিস ও তার সহযোগী কিছু দালাল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিসের কিছু মালামাল লুট হয়েছে। সে মর্মে তারা একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে ইস্পাহানি ইমরান ও ফয়সাল হাওলাদার নামে দুজন স্বনামধন্য সাংবাদিককে অভিযুক্ত করে পলিথিন ব্যবসায়ী আনিস বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগ তার পিছনে ইন্ধনদাতা ছিল কালামাগুর শাহিন গাজী। এই শাহিন গাজী এর আগে মিথ্যা সংবাদ প্রকাশ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ভয় দেখিয়ে বিভিন্ন বাড়ির ভবন মালিকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া বিভিন্ন জনের কাছ থেকে সংবাদ সম্মেলন ও সংবাদ প্রকাশের কথা বলে টাকা হাতানোর অভিযোগ আছে। বিভিন্ন নামিদামী পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করার কথা বলে সংবাদ সম্মেলন নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিসের হারানো মাল উদ্ধার করে দেয়ার জন্য শাহিন গাজী নিয়মিত মাসোহারা ও মোটা অংকের অর্থের বিনিময়ে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে আনিসের সঙ্গে থানায় নিয়ে আনিসকে দিয়ে প্রতিবাদী দুই সাংবাদিক ইস্পাহানি ইমরান ও ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ করিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক ইস্পাহানি ইমরান ও ফয়সাল হাওলাদার এর সাথে যোগাযোগ করে হলে তারা জানান, পরিবেশ বিধ্বংসী অবৈধ পলিথিন ব্যবসায়ী আমিনুল ইসলাম আনিসের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তার জব্দকৃত পলিথিনের সংবাদ প্রকাশের জেরে আমাদের উপর ক্ষিপ্ত হয় আনিস। এরপর আমাদের ঘায়েল করতে শাহীন গাজীর পরামর্শে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করায় , অভিযোগে আনিত বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। এতে আমাদের সম্মানহানি হয়েছে। অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিস ও তার সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত সহায়তা গ্রহণ করব। এছাড়া দেশের স্বার্থে , দেশের মানুষের স্বার্থে অবৈধ পলিথিন এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কলম চলতেই থাকবে। এতে যত প্রকার বাঁধাই আসুক আমরা হার মানবো না।

একটি সূত্রে জানা গেছে, অবৈধ পলিথিন ব্যবসায়ী আনিসের মালামাল লুট হয়েছে বলে থানা পুলিশে যে অভিযোগ করেছেন, তবে কি মালামাল লুট হয়েছে তার সঠিক কোন বর্ণনা উল্লেখ করা হয়নি , মুলত লুট হওয়া মালামাল অবৈধ পলিথিন ছিল কিনা সেটা খতিয়ে দেখা দরকার। যদি সেটি অবৈধ পলিথিন হয়ে থাকে তাহলে থানা পুলিশে কিভাবে অভিযোগ গ্রহণ করল। নাকি কোন মালামাল লুট হয়নি সেনিয়ে সন্দেহ রয়েছে। নাকি দুই সাংবাদিক কে ঘায়েল করতে এই নাটক সাজিয়েছে সেটিও প্রশাসনের খতিয়ে দেখা উচিত। তাছাড়া ঘটনার দিন ওই দুই সাংবাদিক লুট হওয়া স্থানে ছিল কিনা সেটিও খুঁজে বের করা উচিত।

উল্লেখ্য, সাংবাদিক শাহিন গাজী গত এক বছর ধরে কেরানীগঞ্জে সাংবাদিকতা করছেন, এরই মধ্যে তার বিরুদ্ধে বাংলাদেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক আমার দেশ পত্রিকায় অনলাইনে দালালি প্রসঙ্গে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে তার কুকর্মের আমলনামা তুলে ধরা হয়।

শাহিন গাজী পরবর্তীতে এক সরকারি কর্মকর্তার মাধ্যমে অনুরোধ করায় নিউজটি সাময়িক ভাবে বন্ধ রাখে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষ। যদিও নিউজটি বন্ধ করার আগেই অনেকে সেটি কপি করে রেখে দিয়েছে।
এরপরেও তার অবৈধ দৌড়ত্ব কমেনি। শাহিন গাজী স্থানীয় সাংবাদিকদের কথায় কথায় প্রত্যেকটি মিডিয়া হাউজে তার লোক রয়েছে বলে চাকরি দেয়া ও নেয়ার হুমকি ধামকি দেয়।

আমার দেশ পত্রিকার অনলাইন সংবাদের কপি এই প্রতিবেদকের হাতে রয়েছে। এছাড়া স্থানীয়দের শাহিন গাজীর বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি জানতে শাহীন গাজীকে মুঠোফোন যোগাযোগ করা হলে সে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ অস্বীকার করেন।

দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের বিষয় জানতে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলমের কাছে যোগাযোগ করা হলে তিনি জানান, আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা যথাযথ যাচাই-বাছাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

কালীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট: সাধারন মানুষের মাঝে সমালোচনার ঢল

নুরুজ্জামান আহমেদ, স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৩৮ পিএম
কালীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট: সাধারন মানুষের মাঝে সমালোচনার ঢল

১৭ ই মার্চ ২০২৬৷রাত এখন বাজে ৪ টা ১০ মিনিট। মিনিট,রাত ১১ টা থেকে বিদ্যুৎ এর লাইনে বিদুৎ নেই পবিত্র শবে কদর এর রাতে।এতে করে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সাধারণ মানুষের মাঝে,বিশেষ করে যারা ইবাদত, বন্দেগীতে রাত টি অতিবাহিত করতেছে।নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুজন ইবাদত বন্দেগী বলেন, আজ পবিত্র লাইলাতুলকদরের রাত, ২৭ শে রমযান ,আজ সবাই নামায পরবে রোজা রাখবে,আল্লাহর কাছে দোয়া চাইবে,ক্ষমা চাইবে, কালীগঞ্জে হালকা বৃষ্টি হওয়া সত্ত্বেও কোন অজানা কারনে বিদ্যুৎ এর লোড সেডিং চলতেছে তা বোধগম্য নয়।এ বিষয়ে কালীগঞ্জ নেসকে কর্মকর্তা মো: তরিকুল ইসলাম কে কয়েকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন নি।এরপর হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলে পরবর্তীতে মুঠোফোনে বলেন,আমাদের কালীগঞ্জে লাইন রয়েছে ৮ টি,লোকবল মাঠে রয়েছে ১৫ জন,রাত ১১ টা থেকে কাজ চলছে,ইতিমধ্যে তিনটি লাইন চালু হয়েছে বাকীগুলো চালু হবে।

শহিদুল ইসলাম

নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

শহিদুল ইসলাম প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

রাঙ্গামাটি নানিয়ারচর উপ‌জেলায় ১৬ মার্চ ২০২৬, সোমবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে জোনের আওতাধীন এলাকার ৪১ মুসলিম পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোষাক এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এবং বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক এর উপস্থিতিতে নানিয়ারচর জোনের আওতাধীন এলাকার ৩০টি মুসলিম পরিবারকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক অনুদান, ১০ জন গরীব ও অসহায় ব্যক্তিদেরকে ঈদ পোষাক হিসেবে পাঞ্জাবী এবং ০১ জন অসহায় অসুস্থ্য ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় জোন কমান্ডার বলেন, নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সদস্যগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ-উল-ফিতর পালন করতে পারেন সে জন্য নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোষাক এবং আর্থিক অনুদান প্রদান করা হলো। এছাড়াও, এলাকার জণসাধারণ যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়ে জোন কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাবাহিনী সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রয়েছে।

error: Content is protected !!