বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

মেট্রোরেলের মিরপুর স্টেশন খুলছে আজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১১:২১ এএম | 103 বার পড়া হয়েছে
মেট্রোরেলের মিরপুর স্টেশন খুলছে আজ

কোটা সংস্কার ও বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেলের মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হচ্ছে আজ।

আজ মঙ্গলবার উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান স্টেশনটি চালু উদ্বোধন করবেন।

এর আগে সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এই কথা জানান।

আবদুর রউফ বলেন, ৮৭ দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশনটি। উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান স্টেশনটি চালু উদ্বোধন করবেন।

স্টেশনটি মেরামতে কত খরচ হয়েছে—এমন প্রশ্নে ডিএমটিসিএল এমডি বলেন, ‘এটা আমরা নিরূপণে কাজ করছি। উপদেষ্টা উদ্বোধনের সময় কত খরচ হয়েছে জানাবেন। স্টেশন ঠিক করতে ঠিকাদার বা বিদেশি কাউকে লাগেনি। ডিএমটিসিএলই দুটি স্টেশন ঠিক করেছে।’

লোকাল রিসোর্স ব্যবহার করা হয়েছে। এ ছাড়া মেট্রো রেলের কয়েকটি স্টেশন থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী শুক্রবার থেকে অফপিক টাইমে মেট্রো রেলের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১২ মিনিটের জায়গায় ১০ মিনিট করা হবে। এতে দিনে ৬০টির বদলে ৭২টি ট্রেন চলবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বিকালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল। পরদিন কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবহার বন্ধ রাখতে হয়।

এরপর গত ২৫ আগস্ট মেট্রোরেল চালু করা হলেও স্টেশন দুটি চালু করা যাচ্ছিল না। মেরামত শেষে প্রথমে কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়। আজ খুলছে মিরপুর-১০ নম্বরের স্টেশনটি।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল শ্রমিকদের জীবনে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম
চট্টগ্রাম জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে স্বস্তি ফিরল শ্রমিকদের জীবনে

শ্রমিক নেতা জাহাঙ্গিরের ভূমিকাও প্রশংসনীয়। যন্ত্রপাতি বিক্রি করে বকেয়া পরিশোধ, ঈদের আগে হাসি ফিরল শতাধিক পরিবারের মুখে।

চট্টগ্রামে আবারও মানবিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ঈদের প্রাক্কালে বেতন-ভাতা বঞ্চিত শতাধিক শ্রমিকের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে তাঁর সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ প্রশংসায় ভাসছে সর্বত্র।
নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার প্রায় ১৩০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করে আসছিলেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের হতাশা ও অনিশ্চয়তা বাড়ছিল। ঈদ সামনে—কিন্তু ঘরে নেই স্বস্তি, নেই ন্যূনতম নিশ্চয়তা। ঠিক এমন সময় জেলা প্রশাসনের হস্তক্ষেপ যেন আশার আলো হয়ে আসে।
জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে জে.পি. সনেট লিমিটেড নামের কারখানাটির মালিকপক্ষকে কঠোরভাবে বকেয়া পরিশোধে বাধ্য করা হয়। অবশেষে গত বুধবার (১৮ মার্চ) কারখানার যন্ত্রপাতি বিক্রি করে প্রায় ১৬ লাখ টাকা সংগ্রহ করা হয় এবং প্রশাসনের তত্ত্বাবধানে সেই অর্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়।
শ্রমিকদের একজন, সিনিয়র অপারেটর মো. মনির হোসেন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“ডিসি স্যার নিজে বিষয়টি তদারকি করেছেন। তিনি না থাকলে আমরা হয়তো আমাদের পাওনা পেতাম না। ঈদের আগে এই টাকা পেয়ে আমরা বাঁচলাম।”
‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর বায়েজিদ থানার সভাপতি শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শ্রমিক অসন্তোষের খবর পেয়ে থানায় গিয়ে পুলিশ পাঠানোর অনুরোধ করি। জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করি। ডিসি স্যার হস্তক্ষেপ না করলে ঈদের আগে শ্রমিকরা তাদের পাওনা পেতেন না। পরিস্থিতি আরও জটিল হতে পারত এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ত।
এদিকে কারখানার মালিকপক্ষের প্রতিনিধি জানান, নানা চেষ্টা করেও অর্থের ব্যবস্থা করতে না পেরে শেষ পর্যন্ত যন্ত্রপাতি বিক্রির সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, শুরুতে কিছু জটিলতা থাকলেও জেলা প্রশাসকের কঠোর অবস্থানের কারণে ক্রেতা ও মালিকপক্ষ দ্রুত সমাধানে আসতে বাধ্য হয়। রাতভর প্রচেষ্টার পর ভোরেই শ্রমিকদের হাতে পুরো টাকা তুলে দেওয়া সম্ভব হয়।
চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, “আমাদের কিছু সীমাবদ্ধতা থাকলেও জেলা প্রশাসকের সক্রিয় ভূমিকায় শ্রমিকদের পাওনা নিশ্চিত করা গেছে—যা সত্যিই প্রশংসনীয়।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শ্রমিকদের দুর্দশার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতে হয়—এ ক্ষেত্রেও তাই করা হয়েছে, যাতে ঈদের আগে তারা তাদের প্রাপ্য পায়।”
উল্লেখ্য, গত ১৪ মার্চ শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ১৬ মার্চ প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বকেয়া পরিশোধের অঙ্গীকার করা হলেও তা বাস্তবায়নে দেরি হওয়ায় অসন্তোষ বাড়ে। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের দৃঢ় পদক্ষেপে চার দিনের আন্দোলনের অবসান ঘটে।
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো—সমন্বিত উদ্যোগ, মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্ব থাকলে জটিল সমস্যারও কার্যকর সমাধান সম্ভব। ঈদের আগে শ্রমিকদের মুখে হাসি ফিরিয়ে এনে জেলা প্রশাসন যে দৃষ্টান্ত স্থাপন করলো, তা নিঃসন্দেহে অনুকরণীয়।

উলিপুর রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম
উলিপুর রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের  উলিপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির মাসিক সাধারণ সভায় সদস্যদের মাঝে আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি’ কার্যালয়ে সদস্যদের মাঝে মত বিনিময়ফা অনুষ্ঠিত হয়েছে।  মত বিনিময় সভা সবার শেষে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় ইফতার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম। দৈনিক বাংলা বাজার সদস্য সচিব আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার দৈনিক বাহান্নোর আলো রিপোর্টার্স ইউনিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আলী আইওয়ান টিভি উলিপুর প্রতিনিধ ও উলিপুর রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক প্রথম খবর, দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার জেলা প্রতিনিধি, মোঃ রুহুল আমিন  (রুক), সদস্য সাইনুল ইসলাম লিটন সম্পাদক অনলাইন দৈনিক উত্তরবঙ্গের সংবাদ ও জেলা প্রতিনিধি দৈনিক নতুন দিন কুড়িগ্রাম। মোঃ ফজলুল হক রাজু দৈনিক আমাদের পত্রিকা সদস্য প্রতীক কুমার উলিপুর প্রতিনিধি মাসিক যায় যায় বেলা উলিপুর।, সহ সকল সদস্যগণ মত বিষনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ।

পীরগঞ্জ পৌরসভা পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

মো. আরফান আলী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম
পীরগঞ্জ পৌরসভা পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা জাতীয় ডেঙ্গু, চিকনগুনিয়া মশা বাহিত রোগ প্রতিরোধ করণের লক্ষ্যে ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় পীরগঞ্জ উপজেলা পরিষদ, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ড্রেন-নালা, নর্দমা পরিস্কার, ঝাড়ু দেওয়া হয়, মশক নিধনে ফগার মেশিন,ও স্প্রে করা হয়েছে।
কার্যক্রম সময় পর্যবেক্ষণ করেণ সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর অতিরিক্ত দায়িত্ব পীরগঞ্জ পৌরসভার প্রশাসক।
কার্যক্রম তদারকী করেণ পৌর সহকারী প্রধান নূর মোহাম্মদ চৌধূরী।
উল্লেখ্য থাকে যে, কার্যক্রম প্রত্যেক শনিবার পরিচালনা করা হয়ে থাকে।

error: Content is protected !!