বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

আনন্দপুর, মুন্সিরহাট ও সদর ইউনিয়নে জামায়াতের উদ্যোগ

ফুলগাজীতে ঘরে বসেই আয়ের স্বপ্ন দেখছেন সুবিধাবঞ্চিত নারীরা

Master Mohammad Hanif
Master Mohammad Hanif - Feni District Correspondent, Feni District প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম | 56 বার পড়া হয়েছে
ফুলগাজীতে ঘরে বসেই আয়ের স্বপ্ন দেখছেন সুবিধাবঞ্চিত নারীরা

ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার আনন্দপুর, মুন্সিরহাট ও সদর ইউনিয়নে আয়োজিত এই উদ্যোগে উপকারভোগী নারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের পরিচালক ও বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি, আনন্দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, দরবারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাহিদুর ইসলাম (এমএসসি), মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই এ ধরনের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে সেলাই মেশিন একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, বর্তমান সময়ে অনেক নারী ঘরে বসেই সেলাই কাজের মাধ্যমে আয় করছেন। এই সেলাই মেশিনগুলো তাদের জন্য শুধু একটি যন্ত্র নয়, বরং এটি স্বপ্ন পূরণের একটি হাতিয়ার। এর মাধ্যমে তারা পরিবারে আর্থিক সহায়তা দিতে পারবেন এবং নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হবেন।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এতদিন আয়ের কোনো নির্দিষ্ট উৎস না থাকায় পরিবার চালাতে কষ্ট হতো। এখন তারা নিজেরাই কিছু করতে পারবেন—এই আত্মবিশ্বাস তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুরের বীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং SABD পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং SABD পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সবাই যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং জীবনে স্বচ্ছতা বজায় রেখে চলে, তাহলে একদিন অবশ্যই সফলতা আসবে। স্কলারশিপ অর্জনের জন্য ইংরেজি ও গণিতে বেশি গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনীয় চাহিদা না বাড়িয়ে পরিবারের উপর আর্থিক চাপ কমাতে হবে-শুধু প্রয়োজনীয় জিনিসই চাইতে হবে।

তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নিজেকে সঠিকভাবে পরিচালনার জন্য টিউশনি করানোর মতো কাজেও যুক্ত হওয়া উচিত। পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনা মেনে চললে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “তোমাদের পাশে আমি সবসময় থাকবো।” শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত আছেন এবং তাদের সফলতার পথচলায় পাশে থেকে দিকনির্দেশনা দেবেন।

লালমনিরহাটে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে

চয়ন কুমার রায় ​লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
লালমনিরহাটে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে

​রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জেরে মাদক মামলায় নাম জড়িয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল পাটোয়ারী। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনীত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল পাটোয়ারী জানান, গত ৭ মার্চ ২০২৬ তারিখে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ৬৭ বোতল ফেন্সিডিলসহ তৌফিকুন নবী নামের এক ব্যক্তিকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তৌফিকুন নবী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও ব্যক্তিগত আক্রোশ মেটাতে সোহেল পাটোয়ারীর নাম উল্লেখ করেন। তৌফিকুন নবীর দাবি অনুযায়ী, ওই মাদক সোহেল পাটোয়ারীর কাছ থেকে সংগৃহীত—যাকে ডাহা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন পাটোয়ারী।
​সোহেল পাটোয়ারী অভিযোগ করে বলেন, “আটক তৌফিকুন নবীর পরিবারের সাথে আমাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই অত্যন্ত সুকৌশলে পুলিশকে ভুল তথ্য দিয়ে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।”
​তিনি আরও বলেন, অভিযুক্ত তৌফিকুন নবীর পরিবার বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে এলাকায় পরিচিত। তারা দীর্ঘদিন ধরেই পাটোয়ারী পরিবারের ক্ষতি করার অপচেষ্টা চালিয়ে আসছে। মাদক ব্যবসার মতো জঘন্য ও সমাজবিরোধী অপরাধের সাথে নিজের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জোর দিয়ে জানান।
​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সোহেল পাটোয়ারী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে আমাকে এই মিথ্যা অপবাদ ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” ​উক্ত সংবাদ সম্মেলনে সোহেল পাটোয়ারীর পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগ রাতে ছোট ফেনী নদীর খালে জনারদন ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে যান । এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়। বর্তমানে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিকূল আবহাওয়ার সময় নদী ও খোলা স্থানে না যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়।

error: Content is protected !!