সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অনুসন্ধানে একের পর এক দুর্নীতির চিত্র পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে

তাড়াশ পৌরসভার একচ্ছত্র রাজত্ব করছেন উপসহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম | 20 বার পড়া হয়েছে
তাড়াশ পৌরসভার একচ্ছত্র রাজত্ব করছেন উপসহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন

তাড়াশ পৌরসভার একচ্ছত্র রাজত্ব করছেন উপসহকারী প্রকৌশলী মো. মুকুল হোসেন। অনুসন্ধানে একের পর এক দুর্নীতির চিত্র পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে।

মূলত তিনিই সব করেন। অথচ এখন বলছেন, “আমার কাজ প্রকল্পের তালিকা করে দেওয়া।”
১. তাড়াশ উপজেলা পরিষদ জামে মসজিদের ওয়াশ-ব্লক ও অজুখানা নির্মাণ।
২. তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী সংস্কার।
৩. উপজেলা মৎস্য অফিসের আঙ্গিনায় সৌন্দর্যবর্ধন কাজ।
৪. উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উন্নয়ন কাজ।
৫. তাড়াশ উপজেলা অফিসার্স ক্লাব সংস্কার।
৬. অফিসার্স ক্লাবের সামনে শিশুদের প্লে- গ্রাউন্ড উন্নয়ন।
৭. চতুর্থ শ্রেণি সরকারি সমিতির ঘর মেরামত।
৮. তাড়াশ পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনায়ন।
৯. তাড়াশ উপজেলা ভূমি অফিসের ল্যান্ড মিউজিয়াম নির্মাণ
১০. উপজেলা পরিষদের মেইন গেটের সামনে বাউন্ডারি ওয়াল নির্মাণ।
১১. উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পেছনে রাস্তায় গেট নির্মাণ।
মূলত টিআর (TR – Test Relief) বা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকার রাস্তা, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির) মেরামত ও উন্নয়ন এবং সোলার প্যানেল স্থাপনের জন্য নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। অথচ, ৪৮ লাখ ৮১ হাজার ২৯৮ টাকা বেশিরভাগ সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ নিজেদের সুবিধার্থে ব্যয় করেছেন, ব্যয় দেখিয়েছেন। বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবে কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি।

দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:২১ পিএম
দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে উড়োজাহাজ যোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরে যান।

প্রধানমন্ত্রী দিনাজপুরে পৌঁছে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মো. ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

গত শুক্রবার দুপুরে সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে। পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জাহিদ হোসেন আরও জানান, খননের পাশাপাশি খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে, যাতে কৃষি উৎপাদন বাড়ে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৯ পিএম
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে পাড়বেন। প্রতিকূল আবহাওয়ায় প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএসসিসির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করব ঈদগাহে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ মেয়েদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এ কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের। নগরবাসী যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যাঁরা এখানে নামাজ আদায়ে আসবেন, তাঁরা নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যাহত হয় —এমন কিছু সঙ্গে বহন করবেন না, ঈদগাহে প্রবেশের সময়।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সেলিম মাহবুবঃ

জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন আব্দুল মতিন লাকি

সেলিম মাহবুবঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৭ পিএম
জগন্নাথপুর পৌরবাসীসকে ঈদুল ফিতরের শুভেচছা জানালেন আব্দুল মতিন লাকি

ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে হবে। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনে। এ উপলক্ষে তিনি জগন্নাথপুর পৌরবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

error: Content is protected !!