রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর

মণিরামপুরের দূর্বাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি হাতে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম | 13 বার পড়া হয়েছে
মণিরামপুরের দূর্বাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি হাতে

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল চুরির ঘটনায় দুই যুবককে আ*টক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি চু*রি মামলা দায়ের করা হয়েছে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী দাশ গত ১৩ মার্চ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে বিদ্যালয় ভবনের উত্তর পাশের একটি পুরাতন টিউবওয়েল চু*রি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওইদিন রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েলটি খুলে নিয়ে যায়।

‎পরে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হিরু মনি তাকে জানান যে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় লোকজন সন্দেহবশত দুই যুবককে একটি পুরোনো টিউবওয়েলসহ আ*টক করে রেখেছে। খবর পেয়ে প্রধান শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান স্থানীয়রা দুই যুবককে আ*টক করে রেখেছে এবং তাদের কাছ থেকে একটি টিউবওয়েল উদ্ধার করেছে। পরে তিনি টিউবওয়েলটি বিদ্যালয়ের বলে শনাক্ত করেন। আটকৃত ব্যক্তিরা হলেন,বাটবিলা গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন(২২) ও মৃত নওশের গাজীর ছেলে মফিজুর রহমান(২৩)। স্থানীয়দের দাবি, এ সময় আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে উদ্ধার করে এবং চু*রি হওয়া টিউবওয়েলটি জব্দ করে।

‎আহত অবস্থায় আটক দুই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় চু*রি মা*মলা নং- ২৪/২৬ দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক অন্যান্য আ*সামিদের গ্রে*ফতারের চেষ্টা চালাচ্ছে।

মো:এনামুল ইসলাম

কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান

মো:এনামুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:০০ পিএম
কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান

কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি ভিপি সোহেল হিসেবেই বেশি পরিচিত।

রবিবার (১৫ মার্চ) তাকে এই নিয়োগ দেওয়া হয়। এদিন কিশোরগঞ্জসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

খালেদ সাইফুল্লাহ সোহেল খান কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি। তিনি জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদ সাইফুল্লাহ সোহেল খান কিশোরগঞ্জ-১ (সদর-আসনে) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে নেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল বিএনপি’র দুর্দিনের জেলা বিএনপি’র একজন ত্যাগি ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতনসহ ফ্যাসিবাদী শাসনামলে নানাভাবে নিগৃহীত হয়েছেন।

মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম
মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ, মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

‎পাবনা জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ করার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্বের সাথে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।

‎কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোঃ রেজিনুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পাবনা।

‎কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন। সভা চলাকালীন সময়ে সকল ইউনিট ইনচার্জ তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করায় এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়।

‎উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ ইউনিট ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৫৪ পিএম
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির

সারা দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন।

টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন এস এম ওবায়দুল হক নাসির। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির (ধানের শীষ) প্রতিকের প্রার্থী ছিলেন। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এস এম ওবায়দুল হক নাসির বিএনপির বহিস্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের কাছে পরাজিত হন।

এই আসনে লুৎফর রহমান খান আজাদ এক লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। আর বিএনপির (ধানের শীষ) প্রতিকের প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ৮১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হন।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

error: Content is protected !!