সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

শবে কদর চেনার ৭ উপায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:২২ পিএম | 56 বার পড়া হয়েছে
শবে কদর চেনার ৭ উপায়

প্রকৃতির অমোঘ নিয়মে প্রতি বছর ফিরে আসে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসটি যখন তার শেষ দশকে এসে দাঁড়ায়, তখন মুমিনের হৃদয়ে এক অদ্ভুত ব্যাকুলতা জাগে এক মহিমান্বিত রজনীকে পাওয়ার জন্য; যার নাম লাইলাতুল কদর বা মহিমান্বিত ভাগ্য রজনী। এটি আত্মশুদ্ধি এবং পরম করুণাময়ের সান্নিধ্য লাভের এক মাহেন্দ্রক্ষণ।

লাইলাতুল কদরে আল্লাহর নৈকট্য লাভের উপায়লাইলাতুল কদরে আল্লাহর নৈকট্য লাভের উপায়
কদরের আভিধানিক ও তাত্ত্বিক বিশ্লেষণ
আরবি কদর শব্দের অর্থ মহিমা, সম্মান ও পরিমাপ। ইসলামি চিন্তাবিদদের মতে, এই রাতের নামকরণ কদর হওয়ার পেছনে দুটি কারণ রয়েছে:

মর্যাদা: এটি অত্যন্ত সম্মান ও মর্যাদাপূর্ণ রাত।

ভাগ্য নির্ধারণ: এই রাতে মানুষের আগামী এক বছরের ভাগ্যলিপি ফেরেশতাদের নিকট হস্তান্তর করা হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরীকৃত হয়।’ (সুরা দুখান: ৪)

লাইলাতুল কদরের সঙ্গে পবিত্র কোরআনের সম্পর্ক
শবে কদরের মাহাত্ম্য মূলত আল-কোরআনের কারণে। এই রাতেই কোরআন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়। কোরআনের সংস্পর্শে এসে একটি সাধারণ রাত যেমন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়েছে, তেমনি একজন মানুষ যদি এই রাতে কোরআনের আদর্শ ধারণের শপথ নেয়, তবে তার জীবনও অসাধারণ হয়ে উঠবে।

অনির্ধারিত রাতের রহস্য
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে কদরের রাত তালাশ করো।’ (সহিহ্ বুখারি: ২০২০)। যদি এটি একটি নির্দিষ্ট রাতে হতো, তবে মানুষ কেবল সেই রাতেই ইবাদত করত। আল্লাহ চেয়েছেন বান্দা অন্তত শেষ দশটি দিন তাঁর দুয়ারে পড়ে থাকুক। এই রাতটি খুঁজে পাওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হলো ইতিকাফ করা।

লাইলাতুল কদরের ৭টি বিশেষ আলামত
হাদিস শরিফে এই মহিমান্বিত রাতের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে:

রাতটি খুব বেশি অন্ধকার হবে না।
আবহাওয়া নাতিশীতোষ্ণ হবে (খুব গরম বা খুব শীতল নয়)।
মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
ইবাদতে অন্য সময়ের চেয়ে বেশি তৃপ্তি অনুভূত হবে।
ওই রাতে হালকা বৃষ্টি বর্ষণ হতে পারে।
শয়তান ওই রাতে কোনো ক্ষতি করার সুযোগ পায় না।
পরবর্তী সকালে সূর্যোদয় হবে হালকা আলোকরশ্মিসহ—যা দেখতে পূর্ণিমার চাঁদের মতো মনে হবে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

মুন্সিগঞ্জ জেলা পরিষদের নিয়োগ পেলেন এ কে এম ইরাদত মানু

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২৮ পিএম
মুন্সিগঞ্জ জেলা পরিষদের নিয়োগ পেলেন এ কে এম ইরাদত মানু

মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পৌর মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম ইরাদত মানুকে।

সরকার মনে করছে, এই নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার নতুন প্রশাসকদের নামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজসহ দেশের বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জামাল কাড়াল, বরিশাল প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৪৪ পিএম
বরিশাল মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১১টায় সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন।এ সময় তিনি সড়ক কে নিরাপদে রাখতে বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন প্রদান করা, নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চলাচল বন্ধকরণ, মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী/মালামাল বহন বন্ধকরণ, মোটরযান চালনাকালে হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার বন্ধকরণ এবং ফিটনেসহীন যানচলাচল বন্ধকরণ সহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।

আমার জন্য দোয়া করবেন

সার্থক লেখক জনম আমার

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩৭ পিএম
সার্থক লেখক জনম আমার

❤️আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময় গুলার মাঝে প্রতিবছর হৃদয়ের আনন্দের একটা part বইমেলা।
❤️একমাসের প্রতিটা দিন প্রতি মুহুর্ত ভালোলাগার।পাওয়া না পাওয়া।প্রাপ্তি ও অপ্রাপ্তির এবারের বইমেলার
পর্দা নামল রমজান মাসেই।
❤️সারাদিন ব্যস্থ ছিলাম বইমেলা নামাজ রোজা ইফতারির কাজ আর প্রচারে। নিজের প্রচার আর পত্রিকার প্রচার প্রচার প্রচারনায়।
যারা আমাকে সহযোগিতা করেছেন সকল সাংবাদিক ভাইয়াদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর দোয়া।
❤️আমার অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল ভাই /নজরুল ভাইয়া সবার প্রতি অনেক ভালোবাসা।আমার প্রতি বইতে প্রকাশকের ইনভেস্ট থাকে।এই শ্রদ্ধার মানুষগুলো যদি আমাকে হেল্প না করত।আমার ড্রিম পুরণ হত না। আমি পুরা মাস আনন্দে থাকতে পারতাম না।
❤️বইয়ের প্রকাশ একটি লেখকের কাছে ড্রিম।
আমি সবাইকে অনেক জ্বালাই।
তারা আমার জ্বালতন আন্তরিকতা দিয়েই গ্রহন করেন।আর আমার পাঠকের প্রতি স্নেহ আদর। যারা আমাকে বিগত সময়ে বেস্ট সেলার বানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ।

সার্থক লেখক জনম আমার। সবাই আমার জন্য দোয়া করবেন।❤️❤️❤️👆

error: Content is protected !!