শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ধনবাড়ীতে কুকুর জবাই করে ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম | 63 বার পড়া হয়েছে
ধনবাড়ীতে কুকুর জবাই করে ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুর জবাই করে তা ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার মাছ বাজার এলাকায় রাতের আঁধারে গোপনে কুকুর জবাই করে সেই মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গভীর রাতে বাজারের আশপাশে সন্দেহজনকভাবে পশু জবাই করা হয়। পরে সেই মাংস ছাগলের মাংস বলে বিক্রি করা হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিদেশি বিয়ের আড়ালে ভয়ংকর ফাঁদ সতর্ক হওয়া জরুরি

খন্দকার আউয়াল ভাসানী( টাঙ্গাইল)  প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম
বিদেশি বিয়ের আড়ালে ভয়ংকর ফাঁদ সতর্ক হওয়া জরুরি

আপনারা কি জানেন, ২০১৮–২০১৯ সালে পাকিস্তান থেকে প্রায় ৬২৯ জন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হয়েছিল? প্রথমে বিয়ে, কয়েকদিন স্বামীর আদর–আপ্যায়ন, তারপর হঠাৎ করেই স্বামী উধাও। এর পরিণতি ছিল ভয়াবহ—প্রায় ৮০% মেয়ের জীবন নরকসম হয়ে ওঠে।

সম্প্রতি এমনই এক ঘটনার মতো দৃশ্য দেখা গেছে—এক তরুণী তার চীনা প্রেমিক ‘চুদলিং পং’-কে নিয়ে পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছে, যেন ভালোবাসার জয়গান শোনাচ্ছে সবাইকে। কিন্তু এই সম্পর্কের পেছনে অনেকেই দেখছেন ভিন্ন এক বাস্তবতা।

চীনে অনেক ক্ষেত্রে বিয়ে করতে হলে কনের পরিবারকে বড় অঙ্কের ব্রাইড প্রাইস দিতে হয়, যা অনেক পুরুষের পক্ষে বহন করা কঠিন। এছাড়া প্রায় ১৫ বছর আগে চালু হওয়া এক সন্তান নীতির কারণে বহু পরিবার মেয়ে সন্তানের পরিবর্তে ছেলে সন্তানকে বেছে নিয়েছিল। এর ফলে বর্তমানে সেখানে নারীর সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে।

এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র অন্য দেশে গিয়ে অপ্রাপ্তবয়স্ক বা দরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করছে—বিয়ের প্রলোভন দেখিয়ে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—

ওই বিদেশি পুরুষটি বাংলা জানে না, আর মেয়েটিও চীনা ভাষা বোঝে না।

তাহলে তাদের যোগাযোগ হচ্ছে কীভাবে?

কেউ কেউ বলেন, হয়তো গুগল ট্রান্সলেট বা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হলো—স্বামী-স্ত্রীর সম্পর্ক কি সারাজীবন কোনো অ্যাপের মাধ্যমে চলতে পারে? যখন একে অপরের ভাষা, সংস্কৃতি বা অনুভূতি ঠিকভাবে বোঝাই সম্ভব নয়, তখন সেখানে সত্যিকারের বোঝাপড়া বা ভালোবাসা কতটা সম্ভব?

তাই স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে—

এখানে কি শুধুই ভালোবাসা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য?

সমাজ ও পরিবারকে তাই সচেতন হতে হবে।

কারণ **ভালোবাসার নামে প্রতারণা ও মানবপাচারের মতো ভয়ংকর ফাঁদ থেকে আমাদের মেয়েদের রক্ষা করা সবার দায়িত্ব

জনভোগান্তি রোধে কঠোর ম্যাজিস্ট্রেট: বন্ধ ফিলিং স্টেশন চালু

মোঃ মিজানুর সরকার টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম
জনভোগান্তি রোধে কঠোর ম্যাজিস্ট্রেট: বন্ধ ফিলিং স্টেশন চালু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তৈল বিক্রি না করে একটি ফিলিং স্টেশন বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা প্রশাসন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন ঘাটাইল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।

জানা যায়, ঘাটাইল উপজেলার মেসার্স হামিদপুর ফিলিং স্টেশন তৈল সরবরাহ না করে স্টেশনটি বন্ধ রাখে বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় তিনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করেন এবং তৈল সরবরাহ সংক্রান্ত সরকারের জারি করা প্রজ্ঞাপন তাদের হাতে তুলে দেন। একই সঙ্গে জনস্বার্থ বিবেচনায় দ্রুত ফিলিং স্টেশনটি পুনরায় চালু করার নির্দেশ দেন।

প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাড়াশে জাতীয়তাবাদী সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম
তাড়াশে জাতীয়তাবাদী সাইবার ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

সিরাজগঞ্জের তাড়াশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কিকোর রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান –এর নিরাপদ বাংলাদেশ বিনির্মানে সফলতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৬ মার্চ) তাড়াশ পাবলিক লাইব্রেরিতে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) তাড়াশ উপজেলা শাখা।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের সভাপতি হাবিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি স. ম আফছার আলী,তাড়াশ উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

‎এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া সাইবার দল,জিয়া সাইবার ফোর্সসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

error: Content is protected !!