চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমদ রেজা
মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পবিত্র ১৭ রমজান বদর দিবস এবং আওলাদে রাসুল, আওলাদে গাউছুল আজম শাহ সুফি সৈয়দ মইনুদ্দিন আহম্মেদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকার মসজিদুল ইকরা প্রাঙ্গণে মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র খতমে কোরআন, গাউছিয়া খতম, মিলাদ-কিয়াম, দোয়া ও মোনাজাতের পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়।
আলোচনায় বক্তারা বলেন, যুব সমাজ একটি দেশের অমূল্য সম্পদ। সঠিক দিকনির্দেশনা ও আদর্শিক চর্চার মাধ্যমে যুবকদের সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বক্তারা যুব ফোরামের এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং সকলকে যুব ফোরামের সাথে থেকে ঈমান-আকিদা সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সকল ভালো কাজে যুব সমাজকে নিয়োজিত থাকার পরামর্শ দেন। অতিথিবৃন্দ ভবিষ্যতেও যুব ফোরামের সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বদর দিবসের তাৎপর্য ও মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উত্তর বন্দর মদন চৌধুরী শাহি জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম মাওলানা মোহাম্মদ মাহফুজ উদ্দিন আল কাদেরী। তিনি আওলাদে রাসুল, আওলাদে গাউছুল আজম গাউসুল ওয়ারা শাহ সুফি সৈয়দ মইনুদ্দিন আহম্মেদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারীর জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন KAFCO CBA সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আনিস উদ্দিন চৌধুরী।
মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ মামুন চৌধুরী, মজিবুর রহমান বুলু, মোহাম্মদ এস্কান্দর আলী চৌধুরী, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ আল রুবেল, মোহাম্মদ এনামুল্লাহ ফয়সাল, আহমেদ হোসেন রাহুল, ইমরান হোসেন সজল, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মারুফ, মোহাম্মদ জিয়া, রনি ও সজীব।
এ সময় মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে বোট মালিক সমবায় সমিতি, রাঙ্গা দিয়া ঠিকাদার শ্রমিক ইউনিয়ন, শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.) স্মৃতি সুন্নী যুব সংঘ, রিকশা চালক সমবায় সমিতি, ছাত্রসেনা, যুবসেনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ-কিয়াম, বিশেষ দোয়া ও মোনাজাত এবং তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।














