উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান
গত দুই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১৬টি এক্সকেভেটরের (ভেকু) ব্যাটারি জব্দ করা হয়েছে এবং তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয় অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এবং আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার কলম, ইটালি, সুকাশ, চৌগ্রাম ও রামানন্দখাজুরা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। কৃষি জমি রক্ষা ও সরকারি নির্দেশ অমান্য করে মাটি কাটার অপরাধে অভিযান চলাকালে মোট ১৬টি এক্সকেভেটরের ব্যাটারি জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

এদিকে আজ মঙ্গলবার উপজেলার চামারী ইউনিয়নে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিনজনকে যথাক্রমে ১ মাস, ২ মাস ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন: ”মাদকের ভয়াবহ থাবা থেকে আমরা সবাই সমাজকে রক্ষা করব—এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

“পদ্মবু একটি মেয়ের করুন পরিনতির গল্প”।
উপন্যাস— পদ্মবু।
প্রচ্ছদ — ধ্রুব এষ।
প্রকাশনী —অনিন্দ্য প্রকাশ।
প্রকাশকাল–২০১৭ সাল।
উক্ত প্রোগ্রামে জেলার ছয়টি উপজেলায় নবযোগদানকৃত মোট ৩৯ জন চিকিৎসক অংশ নেন। ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল নতুন চিকিৎসকদের ঝিনাইদহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, প্রশাসনিক কার্যক্রম বোঝানো এবং স্বাস্থ্যসেবা প্রদানে তাদের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ কামরুজ্জামান, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তারা।
ডাঃ কামরুজ্জামান নবযোগদানকৃত চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, “আপনাদের দায়িত্ব শুধু রোগীর চিকিৎসা করা নয়, বরং রোগীর সঙ্গে সহানুভূতিশীল আচরণ বজায় রেখে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আপনাদেরকে অভিভাবকের মতো দায়িত্বশীল হতে হবে।”
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ তার বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা একটি মহান দায়িত্ব। রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে সেবা প্রদান করা উচিত। জেলা প্রশাসন সর্বদা স্বাস্থ্য বিভাগের পাশে থাকবে। আমরা আশা করি নতুন চিকিৎসকবৃন্দ ঝিনাইদহের জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন।”
উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবযোগদানকৃত চিকিৎসকদের ঝিনাইদহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ পরিচয় ঘটানো হলো, যাতে তারা দক্ষ ও দায়িত্বশীলভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হন।
প্রোগ্রামের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। চিকিৎসকরা জনগণের সেবায় সর্বোচ্চ প্রতিশ্রুতি প্রদান করেন এবং জেলা স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।