বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

মোঃ শাহিন (সাংবাদিক)

বিশ্ব শিক্ষক দিবসে কিছু কথা কলমে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:০৭ পিএম | 120 বার পড়া হয়েছে
বিশ্ব শিক্ষক দিবসে কিছু কথা কলমে

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। এই দিনটি বিশ্বজুড়ে শিক্ষকদের সম্মান জানানোর এবং তাদের অসামান্য অবদানকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষকেরা আমাদের সমাজের মূল ভিত্তি, যারা জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করেন। কিন্তু এই মহান পেশার সম্মান ও মর্যাদা অনেক সময় তার প্রাপ্য অনুযায়ী হয় না, বিশেষ করে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্যের চিত্রটি বেশ জটিল ও দুঃখজনক।

বাংলাদেশে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তবে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতির ভবিষ্যৎ গড়ার প্রাথমিক স্তম্ভ হিসেবে কাজ করে যাচ্ছেন, অথচ তাদের বেতন-ভাতা এবং পদোন্নতির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, তা শিক্ষক সমাজের মধ্যে হতাশা ও অস্থিরতা সৃষ্টি করেছে। এ কারণে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি শিক্ষকদের মধ্যে একটি প্রধান দাবি হিসেবে উঠে এসেছে।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বর্তমান অবস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাজ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; তারা শিশুদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা, এবং দেশপ্রেমের বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু এর পরেও তারা পর্যাপ্ত সম্মান ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। একদিকে, অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম, অন্যদিকে স্নাতক সমমানের যোগ্যতা সম্পন্ন প্রাথমিক সহকারী শিক্ষকের বেতন গ্রেড ১৩তম। এই বৈষম্যের কারণে শিক্ষকদের মধ্যে যেমন হতাশা বাড়ছে, তেমনি নতুন প্রজন্মও শিক্ষাকতা পেশায় অনাগ্রহী হচ্ছে।

১০ম গ্রেড বাস্তবায়নের প্রয়োজনীয়তা
—————————————————–
১০ম গ্রেড বাস্তবায়ন না হলে শিক্ষকদের আর্থিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে না, যার প্রভাব পড়বে শিক্ষার মানের ওপর। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, তারা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগী হন। ১০ম গ্রেড বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের যে মানসিক শক্তি এবং উৎসাহ প্রদান করা যাবে, তা শিক্ষার মান উন্নত করতে সহায়ক হবে।

শিক্ষকদের জন্য যথাযথ সম্মান ও মূল্যায়ন: সময়ের দাবি
———————————————————
বিশ্ব শিক্ষক দিবসে আমরা কেবল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাই না, তাদের ন্যায্য অধিকারের বিষয়গুলোও স্মরণ করি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সম্মানজনক জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা গড়তে হলে শিক্ষকদের পূর্ণ মর্যাদা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো ১০ম গ্রেড বাস্তবায়ন। এই দাবি শুধুমাত্র তাদের আয়ের মানোন্নয়নের জন্য নয়, বরং শিক্ষকদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্যও প্রয়োজন। সমাজে শিক্ষকদের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পেলে শিক্ষাক্ষেত্রেও উন্নয়ন আসবে। তাই আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আমাদের প্রতিশ্রুতি হওয়া উচিত, শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য এবং বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করা।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।