রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম | 133 বার পড়া হয়েছে
ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

‎টাঙ্গাইলের ভূঞাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।

‎এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সরকারি বেসারকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি সহ সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

‎পরে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ, পুলিশ-বিএনসিসি-স্টাউট সদস্যদের কুচকাওয়াজ-ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ম পর্বের অনুষ্ঠান শেষ হয়।

‎উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ মিঞা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান সহ সকল সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎এদিন ২য় পর্বে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দুপুরে মুক্তিযোদ্ধা একাদশ বনাম শিক্ষক একাদশ, বাজার বনিক সমিতি একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ, সাংবাদিক একাদশ বনাম পৌরসভা একাদশ ফুটবল ম্যাচ, নারীদের ফুটবল ম্যাচ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩১ পিএম
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মানুষ মানুষের জন্য” সমাজের প্রতিটি হৃদয় হোক সহানুভূতিতে ভরা ” পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে –চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার উদ্যোগে প্রথম ধাপে ‌৫০ জন অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ১৫ মার্চ (২৫ রমজান)রবিবার ছোট দাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান শিহাব- পরিচালক, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন, সভাপতিত্ব করেন – মোঃ আসাদুল ইসলাম- সভাপতি, গোমস্তাপুর উপজেলা শাখা, প্রধান বক্তা- মোঃ শহিদুল ইসলাম-সভাপতি, নাচোল উপজেলা শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন, আশাদুজ্জামান প্রাণ-সাধারণ সম্পাদক, আল-আমিন-অর্থ সম্পাদক, আব্দুল মালেক- সাংগঠনিক সম্পাদক, শ্যাম কিশোর -সংগঠনিক সম্পাদক, তাফিকুর ইসলাম -সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। গোমস্তাপুর উপজেলা শাখা বিগত বছরেও ঈদ সামগ্রী বিতরণ ,শীতবস্ত্র বিতরণ বৃক্ষরোপণ , বিনামূল্যে রক্ত সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, মানবতার দেয়াল স্থাপন, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ নানামুখী সমাজের কল্যাণমূল কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম বলেন আমরা মানবিক কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সকল তরুণদের মানবিক কাজে অংশ নিতে আহ্বান জানাই আসুন আমরা নিজ নিজ এলাকা নিজ নিজ গ্রামকে সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে চাই প্রতিটি ভাল কাজে অংশ নিতে চাই এভাবেই চাঁপাই ব্লাড-গ্রাউন্ড ফাউন্ডেশন এগিয়ে যাক।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

দিনাজপুরের সেতাবগঞ্জ-এ অবস্থিত মাদ্রাসা-এ উলুমুল হেরা-র উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে ধনতলা হাসপাতাল রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুইজন হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন এবং তাদের পিতাদের মাথায় টুপি পরিয়ে সম্মাননা প্রদান করেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মোতালেব সিয়াম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের সাঈদ, সফিকুল আলম, মাওলানা আবু তাহের সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম, আলতাফুর রহমান, মাওলানা আমিনুল হক, মাওলানা মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ আল সেলিম, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহযোগিতায় একটি র‌্যালি বের করা হয়। (১৫ মার্চ) রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্লাইডের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ। তিনি বলেন, দেশে ভোক্তা অধিকার নিশ্চিত করতে সরকার আইন প্রণয়ন করেছে। তবে ভোক্তাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে ব্যবসায়ীরাও যদি আইন মেনে ব্যবসা পরিচালনা করেন, তাহলে অনেক সমস্যার সমাধান হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে এবং পণ্যের মোড়কে উল্লেখিত তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকতে হবে। ভোক্তারা সচেতন হলে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে। এছাড়া মানসম্মত খাদ্য বিপণন নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তনও প্রয়োজন।
সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. ইয়াছিন আলী ও ক্যাবের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!