রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা

হাউলী ইউনিয়ন পরিষদে ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:২২ পিএম | 2 বার পড়া হয়েছে
হাউলী ইউনিয়ন পরিষদে ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়ন পরিষদের অর্ন্তগত গ্রামের অসহায় দুস্থ পরিবারের মধ্যো ২০২৫-২০২৬ অর্থ বছরে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠত হয়েছে।

আজ ১৫/০৩/২০২৬ ইং রবিবার দামুড়হুদা উপজেলার ০৬ নং হাউলী ইউনিয়নে ঈদ- উল ফিতর উপলক্ষে কার্ডধারী ২৬৮৮ জন সদস্যদের কে বিনামুল্যে ১০ কেজি করে চাউল দেওয়া হয়।এ সময় ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি।

প্রত্যেক ভিজিএফ কার্ডধারী সদস্যদেরকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়।

ভিজিএফ চাউল বিতরণ শুরু হয় সকাল ০৭:৩০ টার সময়। চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়্যারম্যান ( ভারপ্রাপ্ত ) মোঃ নিজাম উদ্দীন ইউনিয়ন পরিষদের সচিব/ প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান , ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ আতিকুর রহমান উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা, দামুড়হুদা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুমন হোসেন, দামুড়হুদা চুয়াডাঙ্গা। মোছাঃ সাবিনা ইয়াসমিন ইউপি সদস্য ওয়ার্ড নং-০২ মোঃ জাহাঙ্গীর আলম ইউপি সদস্য ওয়ার্ড নং-০৩ মোঃ আব্দুল হান্নান ইউপি সদস্য ওয়ার্ড নং-০৪ মোঃ শহিদুল ইসলাম ইউপি সদস্য ওয়ার্ড নং-০৫ মোঃ রিকাত আলী ইউপি সদস্য ওয়ার্ড মোছাঃ রওশনারা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০১.০২.০৩ মোছাঃ রহিমা খাতুন, ইউপি সদস্য সংরক্ষিত ০৭.০৮.০৯ ইউপি হিসাব সহকারী মোঃ সাজিবুল ইসলাম ( মিলন)

এছাড়াও আরও উপস্থিত ছিলো দামুড়হুদা উপজেলা হাউলী ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ ইউসুফ আলী , বাংলাদেশ জামায়েত ইসলামীর হাউলী ইউনিয়ন আমীর মোঃ ওবাইদুল হক সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দু।

‎ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

‎মুক্তাগাছায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:১৫ পিএম
‎মুক্তাগাছায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে আয়োজিত এ সভায় ইউনিয়নের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবুল এর পক্ষে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লি. বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ সাইফুদ্দিন আহমেদ সবুজ।
‎উক্ত সভায় মুক্তাগাছা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুন নাহার, সাবেক সেক্রেটারি, অত্র ক্রেডিট ইউনিয়ন, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ, অবসর প্রাপ্ত সহঃ শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল ও প্রধান শিক্ষক, প্রাথমিক শাখা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, মোঃ আব্দুল জলিল, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক, ঝনকা সঃ প্রাঃ বিদ্যালয়, মুক্তাগাছা,  জাকিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মুক্তাগাছা, মোঃ মাসুদ রানা, জেলা প্রোগ্রাম অফিসার, কালব লিঃ, ময়মনসিংহ, অত্র সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুর রহমান, ডিরেক্টর মোহাম্মদ ময়েজ উদ্দিন আকন্দ, এ.এইচ.এম মোস্তফা কামাল (রতন), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ব্যবস্থাপক হিলারী আতিওয়ারা, প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট মোঃ বিল্লাল হোসেন, অফিস সহায়ক মোঃ রোকনুজ্জামান আকন্দ (সুমন) প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি জহিরুল ইসলাম খান।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত বছরের আয়-ব্যয়ের হিসাব, কার্যক্রমের প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়নের বিভিন্ন সঞ্চয় ও ঋণ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কো-অপারেটিভ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের মাধ্যমে সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এই ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার আহ্বান জানান।
‎সভায় ইউনিয়নের সদস্যদের মধ্যে মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব উপস্থাপন এবং গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে সংগঠনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
‎উল্লেখ্য যে, অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলো দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)।

উখিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
উখিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

(১৪ মার্চ) বিকেল চারটায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উখিয়া টেকনাফ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সম্মার্তে উখিয়া উপজেলা ছাত্রদলের উদ্যেগে এক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বি এন পির সভাপতি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান জনপ্রিয় জননেতা সরওয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক উখিয়া উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান
সুলতান মাহমুদ চৌধুরী।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী যুবদলের আহবায়ক সাইফুল সিকদার,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ানুর ছিদ্দিকী
ছাত্র দলের কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী ছাত্রদলের উদ্দেশ্য বলেন আমরা অনেক কিছু বিসর্জনে বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই সময় আমাদের সকলের উচিৎ সম্প্রীতি সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রেখে চলা এমন কোন নেগেটিভ পরিবেশ সৃষ্টি না হয় যার মাধ্যমে সাধারণ মানুষের কষ্ট হবে।সেই দিকে আমাদের নজর রাখতে হবে। ছাত্র দলের নেতা কর্মীদের টিকাদারী, টেন্ডারবাজী বালুর মহালের ব্যবসা এই গুলো না করার পরামর্শ দেন। ছাত্ররা নিজেদের আর্দশে থেকে সুশিক্ষায় শিক্ষিত হবে মানুষ বিপদে আপদে ছুটে আসবে এটাই হবে ছাত্রদলের মুল উদ্দেশ্য। আমরা যারা বিএনপিতে আছি তোমাদের আর্থিক কোন সংকট হলে আমাদের জানাবে ছাত্রদলের নেতাকর্মীদের আমরা সাহায্য সহযোগিতা করবো। পরে তিনি উখিয়া টেকনাফের গণমানুষের নেতা শাহজাহান চৌধুরীর জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন যাতে করে শাহজাহান চৌধুরী সুস্থ ও সবল থেকে রাষ্ট্রের নিয়োজিত কার্য সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পারেন।

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মান প্রসঙ্গে শনিবার বেলা ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে অনুষ্ঠিত সভায় পূজা পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদরা উপস্থিত ছিলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও ভবন নির্মান কমিটির সদস্য সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও পৌর কমিটির সভাপতি বাবু রাম মন্ডল দফা ভিত্তিক সংগঠনের আয়-ব্যয়ের হিসাব দাখিল করায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেন।
মতবিনিময় সভা চলাকালে উপজেলা বিএনপি-র আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস), তুষার কান্তি মন্ডল উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করে সনাতন ধর্মালম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পূজা পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, সন্তোষ কুমার সরকার, প্রজিৎ কুমার রায়, কালিপদ বিশ্বাস, বি.সরকার, স্নেহেন্দু বিকাশ, সুরঞ্জন চক্রবর্তী, কনক চন্দ্র সরকার, প্রকাশ ঘোষ বিধান, কালিপদ মন্ডল, দীনেশ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়, দীপঙ্কর কুমার মন্ডল, মনোজিৎ সরদার, প্রশান্ত কুমার রায়, তুষার কান্তি বিশ্বাস, পার্থ প্রতিম সরকার, মনোরঞ্জন বিশ্বাস, গৌবিন্দ দত্ত, অমল কৃষ্ণ, বিপুল বিশ্বাস, দীনবন্ধু মন্ডল, কেশব মৃধা, সাধন চন্দ্র দাশ, প্রদীপ মন্ডল, অমল কৃষ্ণ রায়, তারক চন্দ্র মন্ডল, অনুকুল চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, ত্রিনাথ বাছাড়, পরিমল দাশ, গৌরপদ মন্ডল ও অমিত শীলসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভা শেষে নেতৃবৃন্দ জিরোপয়েন্টে পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে চলমান ভবন নির্মান কাজ পরদর্শন করেন।

error: Content is protected !!