বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ

ধামইরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এর পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:৪৬ পিএম | 139 বার পড়া হয়েছে
ধামইরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ এর পুরস্কার বিতরণ

নওগাঁ ধামইরহাটে উপজেলা প্রসাশন ও ধামইরহাট মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ (অক্টোবর ) ধামইরহাট উপজেলা হল রুমে সকাল ১১.৩০মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ মো,আব্দুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন কাজল কুমার সরকার, একাডেমি সুপারভাইজার, ধামইরহাট মাধ্যমিক শিক্ষা অফিস, মোঃ ইলিয়াস আলম,অধ্যক্ষ,জগদল আদিবাসী স্কুল ও কলেজ,মোসা,সাবিহা ইয়াসমিন প্রধান শিক্ষক ধামরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ,সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন ক্যাটগরিতে শ্রেষ্ঠ ছাত্র ছাত্রী ও মিডিয়া কর্মিবৃন্ধ প্রমুখ।

আনন্দপুর, মুন্সিরহাট ও সদর ইউনিয়নে জামায়াতের উদ্যোগ

ফুলগাজীতে ঘরে বসেই আয়ের স্বপ্ন দেখছেন সুবিধাবঞ্চিত নারীরা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম
ফুলগাজীতে ঘরে বসেই আয়ের স্বপ্ন দেখছেন সুবিধাবঞ্চিত নারীরা

ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার আনন্দপুর, মুন্সিরহাট ও সদর ইউনিয়নে আয়োজিত এই উদ্যোগে উপকারভোগী নারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের পরিচালক ও বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল হোসেন মিয়াজি, আনন্দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, দরবারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাহিদুর ইসলাম (এমএসসি), মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই এ ধরনের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে সেলাই মেশিন একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, বর্তমান সময়ে অনেক নারী ঘরে বসেই সেলাই কাজের মাধ্যমে আয় করছেন। এই সেলাই মেশিনগুলো তাদের জন্য শুধু একটি যন্ত্র নয়, বরং এটি স্বপ্ন পূরণের একটি হাতিয়ার। এর মাধ্যমে তারা পরিবারে আর্থিক সহায়তা দিতে পারবেন এবং নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম হবেন।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এতদিন আয়ের কোনো নির্দিষ্ট উৎস না থাকায় পরিবার চালাতে কষ্ট হতো। এখন তারা নিজেরাই কিছু করতে পারবেন—এই আত্মবিশ্বাস তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ঈদযাত্রায় থমকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ৩০ কিমি যানজটে নাকাল যাত্রীদের দীর্ঘ অপেক্ষা 

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ২:০৯ পিএম
ঈদযাত্রায় থমকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ৩০ কিমি যানজটে নাকাল যাত্রীদের দীর্ঘ অপেক্ষা 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

পবিত্র ঈদুল ফিতরের ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় প্রায় ৩০ কিলোমিটারজুড়ে এই স্থবিরতা তৈরি হয়।

বুধবার (১৮ মার্চ) রাত থেকেই যমুনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে টাঙ্গাইলের করাতিপাড়া পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ভুক্তভোগীরা জানান, যেখানে স্বাভাবিক সময়ে দেড় ঘণ্টায় পথ পাড়ি দেওয়ার কথা, সেখানে এখন সময় লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। বিশেষ করে চন্দ্রা পার হওয়ার পর থেকেই যানজট তীব্র আকার ধারণ করে। থেমে থেমে চলার কারণে অনেক যাত্রীর টাঙ্গাইল পৌঁছাতে ৮ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি কয়েকটি গাড়ি সড়কে বিকল হয়ে পড়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ঈদ সামনে রেখে এই দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই যাত্রীদের বিকল্প সময় ও পরিকল্পনা নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ঝালকাঠি সরকারি কলেজ রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং সাধারণ সম্পাদক রুবেল খানের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি রেজাউল করিম, ‘ঢাকার সময়’ ও ‘চ্যানেল এস স্যাভেন’-এর স্টাফ রিপোর্টার শংকর দাস পবন, সাংবাদিক বাবুল মিনা,মাহাবুবুর রহমান, কামরুজ্জামান সুইটসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, মানুষের সুখ-শান্তি এবং পেশাজীবী সাংবাদিকদের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

error: Content is protected !!