সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম | 78 বার পড়া হয়েছে
ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে গুটিয়ে আসতে পারে। তবে যুদ্ধের এই সময়সীমা নিয়ে নতুন তথ্য দিলেও স্থলসেনা মোতায়েনের মতো সংবেদনশীল বিষয়ে এখনো নীরবতা বজায় রেখেছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় নিজের বাসভবনে ফেরার পথে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাও পঙ্গু করে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এর মেয়াদ নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। কত দিন ধরে লড়াই চলবে, কোন কোন ফ্রন্টে যুদ্ধ হবে কিংবা কোন লক্ষ্য অর্জিত হলে যুক্তরাষ্ট্র নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করবে, তা নিয়ে হোয়াইট হাউস বরাবরই ধোঁয়াশা বজায় রেখেছিল। এই প্রেক্ষাপটে ট্রাম্পের দেওয়া ‘৪ থেকে ৬ সপ্তাহ’ সময়সীমাটিকে প্রশাসনের নতুন অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক সাফল্যের খতিয়ান দিলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। ইরান ভূখণ্ডে মার্কিন স্থলসেনা মোতায়েন করা হবে কি না, তা নিয়ে সারা বিশ্বে জল্পনা চললেও ট্রাম্পের পোস্টে এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, স্থল যুদ্ধ শুরু হলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হতে পারে, যা এড়াতে চাচ্ছে ওয়াশিংটন।

রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

ইরান সৌদি আরবের দিকে বেশ কিছু ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

সোমবার (২৩ মার্চ) রিয়াদ লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, রিয়াদ অঞ্চলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার মধ্যে একটি প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরান সৌদি আরবের দিকে অন্তত ৪৪টি ব্যালিস্টিক ও সাতটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৬০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে।

এর আগে গত ৮ মার্চ আল-খার্জ এলাকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই অস্থিরতা তৈরি হয়েছে। ইরান দাবি করছে, তারা ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে।

এসব হামলার প্রতিবাদে সৌদি আরব ইতোমধ্যে রিয়াদ থেকে ইরানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে, বেসামরিক অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি ইরানে পাল্টা আঘাত হানবে।

মহিষতারা সুমাইয়া জাকিয়া মহিলা মাদ্রাসার আনিকা এক বছরেই কুরআনের হাফেজা

ডাঃ মোঃ আবুল কালাম জেলা প্রতিনিধি ময়মনসিংহ। প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:৪২ পিএম
মহিষতারা সুমাইয়া জাকিয়া মহিলা মাদ্রাসার আনিকা এক বছরেই কুরআনের হাফেজা

মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুমাইয়া- জাকিয়া মহিলা মাদ্রাসা। এ মাদ্রাসায় রয়েছে হিফজ শাখা। মোছাঃ আনিকা আক্তার এ হিফজ শাখারই ছাত্র। ১৩ বছরের ছোট্ট আনিকা মাত্র ১বছরই পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করে।

আগে মুখস্ত আছে ভেবে হিফজ বিভাগের ওস্তাদ তাকে পরদিন অন্য পারা থেকে সবক দেয়া হয়। আনিকা পরদিনও সে পাড়ার সবক সম্পন্ন করে ফেলে। আনিকার হিফজের ওস্তাদ মুফতি আবরারুল হক রমজান ও মুফতি আবুল কাশেম জানান, ‘তখনই আমরা নিশ্চিত হয়ে যাই যে,আনিকা বিশেষ মেধার অধিকারী। অন্য বাচ্চাদের মতো নয়। তার মুখস্ত শক্তি হিফজ বিভাগের শিক্ষক ছাত্রীদেরকে অবাক করে দেয়।’

মোছাঃ আনিকা আক্তার ধাপে ধাপে মাত্র ১ বছরে পুরো ৩০ পাড়া কুরআন মুখস্ত করতে সক্ষম হয়। আনিকা এখন পুরো কুরআন শরিফ ইয়াদ রাখতে নিয়মিত ওস্তাদদেরকে শুনানি করছে।

ছোট্ট মোছাঃআনিকা আক্তার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুঁটিজানা ইউনিয়নের কমলাপুর গ্রামের আনোয়ার হোসেনে মেয়ে।

আনিকার এ অসাধারণ কৃতিত্বে তার মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও গ্রামের লোকেরা খুশি হয়ে তার জন্য দোয়া করছেন।

আল্লাহ তাআলা কুরআনের ছোট্ট পাখি আনিকাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

সারা দেশের পেট্রলপাম্প বন্ধের আশঙ্কা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১২:২৯ পিএম
সারা দেশের পেট্রলপাম্প বন্ধের আশঙ্কা

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় দেশের পেট্রলপাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের পেট্রলপাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ, কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। একই সঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরত ব্যক্তিরা। সব মিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রলপাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।

সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি জেলা শহরের একটি পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রল ও একই পরিমাণ অকটেন মজুত ছিল। তাদের আরেকটি পাম্পে ছিল প্রায় ৮ হাজার লিটার জ্বালানি। স্বাভাবিক হিসাবে এই মজুত কয়েক দিন বিক্রি করার কথা থাকলেও হঠাৎ অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়ে তা শেষ হয়ে যায়।

এ ছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে মব সৃষ্টি করে পেট্রলপাম্প খুলিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে জ্বালানি সরবরাহ চলাকালে লাঠিসোঁটা নিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে। এমন ঘটনা সব পেট্রলপাম্প মালিকদের ভাগ্যেই ঘটতে চলেছে। এখানে ন্যূনতম নিরাপত্তা নেই।

সংগঠনটির দাবি, বর্তমানে জ্বালানি তেলের ঘাটতির সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে পেট্রলপাম্পের নিরাপত্তাবিষয়ক ইস্যুগুলো আরও বেশি সংকটাপন্ন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে; ট্যাংকারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে শঙ্কা প্রকাশ করে সংগঠনটি।

error: Content is protected !!