সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম | 46 বার পড়া হয়েছে
নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার”র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। উজ্জ্বল যায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে বিশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২১২,০০০/- টাকা উদ্ধার করা হয়। সোমবার (১৬ মার্চ’) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বিশ টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ২১২,০০০/- টাকা মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

অভিনন্দন নবাগত অ্যাডভোকেট সুমন সরকার জয়কে

জাহিদ হোসেন, চাঁদপুর প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম
অভিনন্দন নবাগত অ্যাডভোকেট সুমন সরকার জয়কে

আপনি প্রতিটা ধাপে ধাপে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হওয়ায় হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আপনার এই অর্জন শুধু আপনার একার নয়, চাঁদপুর জেলার পুরো পরিবার ও আত্মীয়স্বজনের জন্য গর্বের একটি মুহূর্ত জীবন।

দীর্ঘ পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠার ফল আজ আপনি পেয়েছেন। আল্লাহ আপনার সামনে আরও বড় সাফল্যের দরজা খুলে দিন, ন্যায় ও সত্যের পথে থেকে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন, এই দোয়া করি।
আপনার আগামীর পথ হোক আলোকিত, সুন্দর ও সম্মানময়।

ভালোবাসা ও দোয়া রইলো সবসময়।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উদয়ন হল সংলগ্ন আলাউদ্দিন চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার্স ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেসার্স রায়হান স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, নিউ সৌদিয়া স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আকবর আলী, রফিক স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মেসার্স আহাদ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম, কারিগর মেটালের স্বত্বাধিকারী ও সমিতির দপ্তর সম্পাদক ইয়াদুল ইসলাম রনি, তাজ স্টিলের স্বত্বাধিকারী ও সমিতির প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, ফরহাদ ফার্নিচারের স্বত্বাধিকারী ও সমিতির নির্বাহী সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ এবং নকশা কর্নার ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামি মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম। এ সময় সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোমিনুল ইসলাম সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং সমিতির সকল সদস্যের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সমিতির সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে ঐক্য ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: মিরসরাইয়ে অর্থমন্ত্রী

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের: মিরসরাইয়ে অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির প্রস্তাব রয়েছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, খাল খনন প্রকল্পে দুর্নীতির কোনো সুযোগ নেই। খাল দখলে যত শক্তিশালী দখলদারই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে অন্তত ১ হাজার ২০০ কিলোমিটার খনন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে মিরসরাইয়ে প্রায় ৩ কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি কাজ শেষ করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে এই অঞ্চলের প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং অতিরিক্ত প্রায় ৫ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন সম্ভব হবে। এতে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে। পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খাঁনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

error: Content is protected !!