সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:২৯ পিএম | 7 বার পড়া হয়েছে
তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি লিখেছে একাধিক মানবাধিকার সংস্থা। বাংলাদেশে ‘বিদ্যমান জরুরি মানবাধিকার চ্যালেঞ্জগুলো’তে আপনার দৃষ্টি আকর্ষণে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ নয়টি অধিকারভিত্তিক সংগঠন এই চিঠি লিখে।

চিঠিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাম্প্রতিক নির্বাচনী বিজয়ের পরিপ্রেক্ষিতে আমরা এই চিঠি লিখছি। আপনি নিজেই যেমনটা স্বীকার করেছেন—এটি আপনার দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনার এক গুরুত্বপূর্ণ সময়। আপনার পদক্ষেপগুলো আগামী বহু বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলবে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশে বিদ্যমান জরুরি মানবাধিকার চ্যালেঞ্জগুলো আপনার দৃষ্টি আকর্ষণে আমরা নয়টি অধিকারভিত্তিক সংগঠনের পক্ষ থেকে লিখছি। আপনার দেওয়া প্রতিশ্রুতিগুলো এবং আগের অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো আমরা স্বাগত জানাই, যা কার্যকরভাবে বাস্তবায়িত হলে মানবাধিকার সুরক্ষা জোরদার হবে।

উদাহরণস্বরূপ, জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত, বিচার ও প্রতিরোধের প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এখনো নিখোঁজ অন্তত ২৮৭ জন মানুষের পরিবার উত্তর প্রত্যাশা করে অপেক্ষা করছে। অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন কমিশন মূল্যবান সুপারিশ দিয়েছে, যা আপনার প্রতিষ্ঠান শক্তিশালী করার অঙ্গীকার পূরণে সহায়ক হবে। মামলার তদন্ত এবং ভবিষ্যৎ নির্যাতন প্রতিরোধে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও শেখ হাসিনা সরকারের সময় সংঘটিত বহু মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়েছে, তবুও অন্তর্বর্তী সরকারের সময়ও নির্বিচার ও ব্যাপক আটকসহ কিছু লঙ্ঘন অব্যাহত ছিল। মতপ্রকাশের স্বাধীনতা কিছুটা উন্নত হলেও সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর গ্রেপ্তার ও হামলার কারণে তা ঝুঁকির মধ্যে রয়ে গেছে। জনতার সহিংসতার বৃদ্ধি আইনের শাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এমন এক পরিবেশে নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষিত রাখা জরুরি, যেখানে ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের স্বাধীনতা সীমিত করতে চায়।

চিঠিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীও লঙ্ঘন অব্যাহত রেখেছে, যেমন চট্টগ্রাম পার্বত্য অঞ্চল-এ হামলা বা নির্যাতনের ঘটনা। একই সঙ্গে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে, যারা কক্সবাজার-এর শিবিরগুলো এবং ভাসান চর-এ ঘনবসতিপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে জীবিকা বা শিক্ষার যথাযথ সুযোগ নেই এবং মানবিক সহায়তাও কমে যাচ্ছে।

আমরা উপলব্ধি করি যে, আপনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করছেন, যখন বড় ধরনের কৌশলগত, বাণিজ্যিক ও অর্থনৈতিক চাপ বিদ্যমান। আন্তর্জাতিক পরিস্থিতিও মানবাধিকারের জন্য বিশেষভাবে কঠিন। আন্তর্জাতিক আইনের শাসনের প্রতি সম্মান হুমকির মুখে, অর্থনৈতিক সংকট তীব্র, এবং জলবায়ু পরিবর্তনের কারণে লক্ষ লক্ষ মানুষের অধিকার বিপন্ন। যদিও প্রতিটি সরকারেরই নিজ দেশের সমস্যাগুলোকে অগ্রাধিকার দিতে হয়, তবুও এটি এমন একটি সময় যখন বাংলাদেশের উচিত শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও মানবাধিকার উন্নয়নে ভূমিকা রাখা।

চিঠিতে একাধিক সুপারিশ তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, আপনার দায়িত্বকালকে ইতিবাচক পরিবর্তনের উত্তরাধিকার হিসেবে গড়ে তুলতে আমরা আপনাকে আহ্বান জানাই, যার মধ্যে রয়েছে পদ্ধতিগত সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা। বিশেষ করে, নিচে উল্লিখিত বিষয়গুলোতে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং কিছু সুপারিশ উপস্থাপন করছি। সহজ রেফারেন্সের জন্য, মানবাধিকার মানদণ্ড রক্ষায় যেসব আইন ও অধ্যাদেশ সংশোধন বা বাতিল করা সবচেয়ে জরুরি, সেই তালিকা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অধিকারকে শক্তিশালী করে এবং সংসদের অনুমোদন প্রয়োজন, তার তালিকাও শেষে দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আমরা স্বীকার করি, সুপারিশগুলোর এই তালিকা দীর্ঘ মনে হতে পারে। তবে বাংলাদেশের সকল মানুষের অধিকার সুরক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চিঠিতে স্বাক্ষর করা মানবাধিকার সংগঠনগুলো হলো—অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, এফআইডিএইচ, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট অ্যান্ড ইথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার এবং টেক গ্লোল ইনস্টিটিউট।

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম
রূপগঞ্জের সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬) কে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত ১৩মার্চ সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্নগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪জন সন্ত্রাসী এ হুমকি দেয়।
জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুুল হুদা দীর্ঘদিন ধরে জাগো নিউজে সংবাদ পরিবেশন করে আসছেন। সন্ত্রাসী, চাঁদাবজিসহ অপরাধমূলক সংবাদ প্রচার করায় সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক নাজমুল হুদা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিক নাজমুল হুদার এ হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। অবিলম্বে সাংবাদিকের হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানায়।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি অর্ন্তভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না।

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী

খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে

” খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে।” পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা নিজ এলাকা পটুয়াখালী -৩ গলাচিপা ও দশমিনা উপজেলায় খাল খননে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন’ কর্মসূচির শুভ উদ্বোধন।নিজ এলাকায় খাল খননের উদ্বোধন করতে গিয়ে মাটি কেটে ওরায় করে মাথায় নিয়ে ফেললেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর,পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন’ কর্মসূচির শুভ উদ্বোধন।পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করে তিনি।সবাই বলছেন পিতার দেখানো পথেই হাঁটছেন তিনি। তাই সকলে তাঁর জন্য দোয়া করবেন – যেন দীর্ঘদিন বাংলাদেশের সেবা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উন্নত রাষ্ট্রে পরিণত করে যেতে পারে।আগামী ১৬ মার্চ সোমবার দুপুর ১২ ঘটিকায় গলাচিপায় খাল খনন কর্মসূচি ও ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় গলাচিপাবাসীর বহুল প্রত্যাশিত রামনাবাদ সেতুর উদ্বোধনে উপস্থিত থাকবো।
দলমত নির্বিশেষে সকলে আমন্ত্রিত।
জনাব নুরুল হক নূর এমপি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী- (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
সভাপতি- গণঅধিকার পরিষদ (জিওপি)
সাবেক- ভিপি (ডাকসু)তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন তার পথ অনুসরন করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই। তিনি প্রধান অতিথি হিসেবে সোমবার দুপুরে গলাচিপা উপজেলা খালের খনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন। তিনি আর-ও বলেন কখনো প্রতিহিংসার রাজনীতি করেনা। সকল দল,মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করবো নুরুল হক নুর
বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,জুলাই গনঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন,বিএনপি যা বলে তাই করে৷ সরকারের নেয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর বলেন, নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারাদেশ ব্যাপী একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবেনা,সে ধারনা ভুল প্রমানিত করে ফ্যামিলি কার্ড চালু করেছে। তিনি বলেন,আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে। জেলা প্রশাসক
সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার,
উপজেলা নির্বাহী কর্মকর্তা,
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর শুল্ক বিভাগ।

রোববার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণের পর বিমানবন্দরের শুল্ক বিভাগের হলে গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর শুল্ক শাখার কর্মকর্তারা অংশ নেন। এ সময় দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৪২৯ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
আটক যাত্রীরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।
শুল্ক বিভাগ জানায়, উদ্ধার করা সিগারেট বিভাগীয় নথিভুক্ত মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।

error: Content is protected !!