শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

ধনবাড়ীতে কুকুর জবাই করে ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম | 66 বার পড়া হয়েছে
ধনবাড়ীতে কুকুর জবাই করে ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কুকুর জবাই করে তা ছাগলের মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী উপজেলার মাছ বাজার এলাকায় রাতের আঁধারে গোপনে কুকুর জবাই করে সেই মাংস ছাগলের মাংস হিসেবে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গভীর রাতে বাজারের আশপাশে সন্দেহজনকভাবে পশু জবাই করা হয়। পরে সেই মাংস ছাগলের মাংস বলে বিক্রি করা হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:১৬ পিএম
চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে চালকদের ভিড় বেড়েছে। সম্ভাব্য সরবরাহ সংকট ও দাম বাড়ার আশঙ্কায় অনেকেই আগেভাগে ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। এতে নগরীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।

৭ মার্চ(শনিবার) সকালে নগরীর গণি বেকারি মোড়ের কিউসি ট্রেডিং লিমিটেড ফিলিং স্টেশনে দেখা যায়, পাম্পের ভেতর থেকে সড়ক পর্যন্ত গাড়ির লাইন চলে গেছে। একই চিত্র দেখা গেছে চান্দগাঁও ফিলিং স্টেশনেও। অতিরিক্ত যানবাহনের চাপে দ্রুত তেল সরবরাহ করতে হিমশিম খেতে দেখা যায় কর্মচারীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, পাঁচলাইশ, ষোলশহর, অক্সিজেন ও নতুন ব্রিজসহ নগরের বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে যানবাহনের চাপ বেড়েছে। বেশিরভাগ চালকই ট্যাংক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি বেড়ে যাওয়ায় কিছু পাম্পে মজুত দ্রুত কমে যাচ্ছে।
গত শুক্রবার থেকে নগরের বিভিন্ন পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চাপ বাড়তে শুরু করে। পাম্প কর্মচারীরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় এখন দেড় থেকে দুইগুণ বেশি যানবাহন তেল নিতে আসছে। অনেক চালক সরাসরি ফুল ট্যাংক করতে চাইছেন। এতে প্রতিটি গাড়িতে তেল দিতে বেশি সময় লাগছে এবং লাইনের চাপ বাড়ছে।
বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকায় বিক্রি হচ্ছে।
চান্দগাঁও ফিলিং স্টেশনের অপারেটর সেলিম উল্লাহ জানান, তাদের কাছে তেলের কোনো ঘাটতি নেই এবং দামও বাড়েনি। তবুও আতঙ্কে মানুষ অতিরিক্ত তেল কিনছেন।
এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে।
পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। অযথা বেশি তেল কিনে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তেলের সংকট হয়েছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।

নিজস্ব প্রতিনিধি (কামরুন তানিয়া)

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (কামরুন তানিয়া) প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম
কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ ২০২৬ বিকেলে কক্সবাজারের কলাতলীস্থ বীচ ওয়েতে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি।
এসময় উপস্থিত ছিলেন বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, মোহনা টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, আপন কণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম, সাংবাদিক ইউনিটি কক্সবাজারের সভাপতি শাহাদাত হোসেন, এস টিভির জেলা প্রতিনিধি ও আমাদের কক্সবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আইয়াজ রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি ও ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, মহেশখালী উপজেলা কমিটির সভাপতি হারুন রশীদ ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, উখিয়া উপজেলা কমিটির সভাপতি কামরুন নেছা তানিয়া ও সহ-সভাপতি সিরাজুল ইসলাম বাবুল, রামু উপজেলা কমিটির সভাপতি কায়েদ আলম কায়সার, জেলা কমিটির অর্থ সম্পাদক নাছিমা আক্তার, ইমরান, সাইফুল, বাপ্পিসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা এবং নৈতিকতার মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি মরহুম আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বান্দরবান জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন বাপ্পি

আলীকদমে সংবাদকর্মী আতিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন বাপ্পি প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:০৯ পিএম
আলীকদমে সংবাদকর্মী আতিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আলীকদম উপজেলা-এ সংবাদকর্মী আতিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদকর্মীদের উপর হামলা মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং গণমাধ্যমকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অপরাধ তুলে ধরেন বলেই অনেক সময় তাদেরকে হুমকি ও হামলার শিকার হতে হয়। এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বক্তারা আরও বলেন, সংবাদকর্মী আতিকের উপর হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

error: Content is protected !!