বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রতিমার শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২:২৫ এএম | 128 বার পড়া হয়েছে
প্রতিমার শুভ উদ্বোধন

রবিবার, ঠিক সন্ধে সাতটায়, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির প্রতিমার শুভ উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, ১১ তম বর্ষের ভাবনা… তরঙ্গ অপার।

উপস্থিত ছিলেন এলাকার সবার প্রিয় মানুষ বিধায়ক পরস্পর মহাশয়, উপস্থিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সহ, ক্লাবের উদ্যোক্তা ও যুগ্ম সম্পাদক অমল হাজরা ও অপু দাস, সভাপতি গৌড় ঘোষ, সহ-সভাপতি প্রবীর বিশ্বাস, সহযোগী অতনু হাজরা, পরিকল্পনা ও সৃজনে সংবর্ত জানা সহ , সকল মহিলা সদস্যবৃন্দ ও ক্লাবের সদস্যরা।

প্রতিবছরই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, নতুন নতুন ভাবনা নিয়ে আসেন, মানুষের সামনে তুলে ধরতে  এবং দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য।

এবারেও ১১ তম বর্ষে তাদের ভাবনা, …তরঙ্গ ওপারে….‌ যার সুর ও বাদ্যে ভেসে যায় সারা বিশ্ব, আকাশ বাতাস অন্দলিত হয়, সংগীতের তাল ও লয় কে ধরে রাখে, বাউল সম্প্রদায়ের মানুষের কাছে যার মূল্য সীমাহীন, সেই একতারা ও পোড়ামাটির বাদ্যযন্ত্র দিয়ে তৈরি হয়েছে পূজা মন্ডপ, তার সাথে সাথে দেবীর মূর্তিও এই ভাবনা ও পরিকল্পনায় তৈরি হয়েছে, সব মিলিয়ে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই পুজো মণ্ডপ, রয়েছি সুন্দর আলোর রোশনাই, দেখে মনে হবে জোনাকি পোকারা জ্বলে রয়েছে। রয়েছে লালন ফকিরের সেই একতারা, তাহার মধ্যে দেবী দুর্গা প্রবেশ করেছে, মনে হচ্ছে সারা বিশ্বে শান্তির ধনী ভেসে যাচ্ছে।

পুজোর উদ্যোক্তা অমল হাজরা জানালেন, আমরা নিমিত্ত মাত্র চেষ্টা করেছি , একটা ভাবনা নিয়ে তৈরি করা, কম বাজেটের মধ্যে যতটা সম্ভব আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি, যে ভাবনাটির মধ্যে শিল্পী তার সৃজনশীলতা দিয়ে গড়ে তুলেছেন এই পূজা মন্ডপ, সম্পূর্ণ হাতে তৈরি প্রায় ৩৫০থেকে ৪০০ পোড়া মাটির বাদ্যযন্ত্র এবং দেড়শোর মতো একতারা শিল্পী তৈরি করে এই মন্ডপকে সাজিয়ে তুলেছেন, প্রায় আড়াই মাসের পরিশ্রমে, জল ঝড় বৃষ্টি কে উপেক্ষা করে, দিনকে রাত করে, আমাদের পাশে সহযোগিতা করেছেন সকল সদস্যরা ও মহিলা সদস্যরা, তা না হলে এই ধরনের একটি ভাবনা ভাবা যেত না। এবং সবার সহযোগিতায় আমরা প্রতিবারই বেশ কয়েকটি করে সম্মান ছিনিয়ে নিতে পেরেছি এবারও আশা করছি, আমরা সম্মান ছিনিয়ে নিতে পারবো।

সকল দর্শনার্থীদের স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই, দাঁড়াও আসুন পূজা মন্ডব দর্শন করুন এবং আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা নতুন নতুন ভাবনা আরো আনতে পারব, তবে আজ শুভ উদ্বোধনে ক্লাব কর্তৃপক্ষদের মন কিছুটা ম্লান করে দেয়, ক্লাবেরী এক মহিলা সদস্যার অকাল প্রয়াণে ক্লাবের সদস্যরা গভীর ভাবে শোকাহত, তাই আজ শুভ উদ্বোধন যে সকল অনুষ্ঠানের মধ্য দিয়ে হওয়ার কথা ছিল , সমস্ত কিছু বাতিল করে দেন, শুধু ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি শুভ সূচনা ও উদ্বোধন করেন, সত্যিই আজকের আনন্দ দিনে এরকম একটি ঘটনা ঘটায় , সবার মনকে শোকাহত করেছে, সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আসুন ,পূজা মণ্ডব দর্শন করুন, আপনাদের মতামত আমাদের জানিয়ে যান। সামনে থেকে না দেখলে হয়তো কিছু একটা মিস করবেন।

 

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

শ্যামনগরে তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৯ পিএম
শ্যামনগরে তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটে নেওয়া ‘তেল সিন্ডিকেট’-এর সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। আজ সকালে ভেটখালী বাজারে তেলের ডিলার ও সিন্ডিকেট ব্যবসায়ী নাজমুলের নেতৃত্বে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার দুই সংবাদকর্মী হলেন— সাংবাদিক নুরুন্নবী ও মনির হোসেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদকে সামনে রেখে সারা দেশে যখন জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে, তখন ভেটখালীর এই সিন্ডিকেট চক্র পেট্রোল, ডিজেল ও অকটেন নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি ৬০ থেকে ৭০ টাকা বেশি দরে বিক্রি করছে।

সম্প্রতি সাংবাদিক নুরুন্নবী ও মনির হোসেন তাদের নিজস্ব ফেসবুক আইডি ও সংবাদ মাধ্যমে এই সিন্ডিকেটের অনিয়ম ও জনদুর্ভোগ নিয়ে তথ্যবহুল লেখালেখি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে ব্যবসায়ী নাজমুল ও তার সহযোগীরা বাজারের মধ্যে সাংবাদিকদের পথরোধ করে। এসময় তারা সাংবাদিকদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে এ বিষয়ে লিখলে মিথ্যা মামলা ও শারীরিক হামলার প্রকাশ্য হুমকি প্রদান করে।

বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান, ডিলাররা সিন্ডিকেট করে সাধারণ খুচরা বিক্রেতাদের কাছে উচ্চমূল্যে তেল বিক্রি করতে বাধ্য করছে। ফলে সাধারণ মানুষকে চড়া দামে তেল কিনতে হচ্ছে। একজন ভুক্তভোগী বলেন, “কলম যখন ন্যায়ের পক্ষে কথা বলে, তখন যদি সাংবাদিকদের এভাবে লাঞ্ছিত হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এই নাজমুলসহ পুরো সিন্ডিকেট চক্রের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।”

এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং হুমকি প্রদান মুক্ত সাংবাদিকতার পথে বড় অন্তরায়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষ ও সাংবাদিক সমাজ দাবি জানিয়েছে
অবিলম্বে অভিযুক্ত নাজমুলকে গ্রেপ্তার করতে হবে।
তেল সিন্ডিকেটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে হবে।
অবৈধ মজুদদারদের ডিলারশিপ বাতিল করে দৃষ্টান্তমূলক জরিমানা করতে হবে।
শ্যামনগর থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম
আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে চট্টগ্রাম র‍্যাবের ঈদ উপহার বিতরণ

প্রতিবছরের মত এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মসমর্পণকারী সাবেক জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তাদের পুনর্বাসন ও বর্তমান জীবনযাপন নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭ এর সদর দপ্তরের এলিট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, র‌্যাবের ধারাবাহিক অভিযানের ফলে ২০১৮ ও ২০২০ সালে মোট ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হলে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
অনুষ্ঠানে র‌্যাব-৭, চট্টগ্রামের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আত্মসমর্পণকারী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে র‌্যাব সবসময় কাজ করে যাচ্ছে। তাদের জন্য পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।”
এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিরা র‌্যাবের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারার জন্য কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতেও সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম
ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদ্‌যাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদ্‌যাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন। এরপর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

error: Content is protected !!