অগ্রগামী সমাজ উন্নয়ন সংস্থার মাসিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টাঙ্গাইল ভূঞাপুর এ অগ্রগামী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসিক উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সংস্থার কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান মিলন ( চেয়ারম্যান ওয়েলকাম গ্রুপ ) আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জহিরুল ইসলাম (নির্বাহী পরিচালক অগ্রগামী সমাজ উন্নয়ন সংস্থা) সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর গত মাসের কার্যক্রম পর্যালোচনা, চলমান উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভা শেষে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান ও নির্ধারিত লক্ষ্য অর্জনকারী সদস্যদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও সংস্থার পরিচালক বৃন্দ।
অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, অগ্রগামী সমাজ উন্নয়ন সংস্থা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কর্মকর্তাদের কাজের প্রতি উৎসাহ বাড়ায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে।
অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

















