রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম | 74 বার পড়া হয়েছে
ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর পৌরশহরের সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপির এর আয়োজন করে। জানাজায় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ।

জানাযার পড়ান সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফ আলী।

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দরে দুই জাহাজে ভারত থেকে এলো ১৬ হাজার টন চাল

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম
মোংলা বন্দরে দুই জাহাজে ভারত থেকে এলো ১৬ হাজার টন চাল

‎ভারত থেকে আমদানিকৃত ১৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে দুটি বিদেশি জাহাজ। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরকারিভাবে এই চাল আমদানি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে জাহাজ দুটি থেকে চাল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

‎বন্দর ও স্থানীয় শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, আমদানিকৃত চালের মধ্যে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার মেট্রিক টন এবং ভিয়েতনামের পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে ৫ হাজার মেট্রিক টন চাল এসেছে।

‎জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েস’-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম বলেন, কলকাতা বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ দুটি মোংলা বন্দরে ভেড়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আজ সকাল থেকে শ্রমিকরা চাল খালাসের কাজ শুরু করেছেন।

‎তিনি আরও জানান, বড় জাহাজ থেকে চাল খালাস করে ছোট লাইটারেজ জাহাজে ভরা হচ্ছে। এরপর এসব চাল নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি খাদ্যগুদামে পৌঁছে দেওয়া হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দুটি জাহাজ থেকে সম্পূর্ণ চাল খালাস শেষ হবে বলে আশা করা হচ্ছে।

‎মোংলা উপজেলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার জানান, জিটুজি (সরকার টু সরকার) চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে মোট ৮ লাখ মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় ভারত থেকে আসা চালের এটি নবম চালান।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ও বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ চাল আমদানি করা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধায় আসা এসব চালের সিংহভাগই নন-বাসমতি, যা সাধারণ মানুষের চাহিদা মেটাতে ও বাজার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে।

‎উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে চাল আসছে, যা দেশের বিভিন্ন প্রান্তে দ্রুততম সময়ে সরবরাহ করা হচ্ছে।

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩১ পিএম
গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মানুষ মানুষের জন্য” সমাজের প্রতিটি হৃদয় হোক সহানুভূতিতে ভরা ” পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে –চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর শাখার উদ্যোগে প্রথম ধাপে ‌৫০ জন অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ১৫ মার্চ (২৫ রমজান)রবিবার ছোট দাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আখতারুজ্জামান শিহাব- পরিচালক, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন, সভাপতিত্ব করেন – মোঃ আসাদুল ইসলাম- সভাপতি, গোমস্তাপুর উপজেলা শাখা, প্রধান বক্তা- মোঃ শহিদুল ইসলাম-সভাপতি, নাচোল উপজেলা শাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন, আশাদুজ্জামান প্রাণ-সাধারণ সম্পাদক, আল-আমিন-অর্থ সম্পাদক, আব্দুল মালেক- সাংগঠনিক সম্পাদক, শ্যাম কিশোর -সংগঠনিক সম্পাদক, তাফিকুর ইসলাম -সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। গোমস্তাপুর উপজেলা শাখা বিগত বছরেও ঈদ সামগ্রী বিতরণ ,শীতবস্ত্র বিতরণ বৃক্ষরোপণ , বিনামূল্যে রক্ত সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, মানবতার দেয়াল স্থাপন, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ নানামুখী সমাজের কল্যাণমূল কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম বলেন আমরা মানবিক কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সকল তরুণদের মানবিক কাজে অংশ নিতে আহ্বান জানাই আসুন আমরা নিজ নিজ এলাকা নিজ নিজ গ্রামকে সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে চাই প্রতিটি ভাল কাজে অংশ নিতে চাই এভাবেই চাঁপাই ব্লাড-গ্রাউন্ড ফাউন্ডেশন এগিয়ে যাক।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
বোচাগঞ্জে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

দিনাজপুরের সেতাবগঞ্জ-এ অবস্থিত মাদ্রাসা-এ উলুমুল হেরা-র উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে ধনতলা হাসপাতাল রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুইজন হাফেজ ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন এবং তাদের পিতাদের মাথায় টুপি পরিয়ে সম্মাননা প্রদান করেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং আব্দুল মোতালেব সিয়াম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের সাঈদ, সফিকুল আলম, মাওলানা আবু তাহের সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম, আলতাফুর রহমান, মাওলানা আমিনুল হক, মাওলানা মোশাররফ হোসাইন, আব্দুল্লাহ আল সেলিম, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

error: Content is protected !!