বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

কোচিং-বাণিজ্যের ছায়ায় অস্তমিত শৈশব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:০৩ পিএম | 198 বার পড়া হয়েছে
কোচিং-বাণিজ্যের ছায়ায় অস্তমিত শৈশব

শিশুমনকে রঙিন স্বপ্নে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা আজ বাণিজ্যের নিগড়ে আবদ্ধ। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া এসব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নীতিমালার ঊর্ধ্বে থেকে গড়ে উঠেছে স্বেচ্ছাচারীর মতো। ভোরের আলো ফোটার আগেই শুরু হওয়া শ্রেণিকক্ষের কার্যক্রম মাত্র দুই-আড়াই ঘন্টায় সমাপ্ত হয়, আর তখনই শুরু হয় একটি অদৃশ্য ও নিষ্ঠুর শিক্ষাব্যবস্থার নতুন অধ্যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর শিশুরা বিভাজিত হয় দুটি ধারায়। কেউবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে ধাবিত হয়, আবার কেউবা ফিরে যায় সেই একই প্রতিষ্ঠানের প্রাইভেট বা কোচিং সেন্টারে। সারাদিনব্যাপী এই শিক্ষার নামে বাণিজ্যের চক্রে আবদ্ধ হয় কোমলমতি শিশুরা। এখানেই শিক্ষার মূল উদ্দেশ্য বিকৃত হয়ে যায় মুনাফার নগ্ন তাণ্ডবে। বিস্ময়ের বিষয় হলো, কিন্ডারগার্টেনে পড়ালেখা করানোর পরও শিশুদেরকে প্রাইভেট পড়তে বাধ্য করা হয়। অভিভাবকদের অসচেতনতা আর শিক্ষকদের অর্থোপার্জনের ব্যাকুলতা শিশুদেরকে করে তোলে কোচিং-নির্ভর। এভাবেই প্রাতিষ্ঠানিক শিক্ষার আড়ালে গড়ে উঠেছে একটি অদৃশ্য শিক্ষা শিল্প।

এই ব্যবস্থায় শিক্ষকদের প্রাতিষ্ঠানিক বেতন নামমাত্র-পনেরো শত থেকে দুই হাজার পাঁচ শত টাকা। কিন্তু এই সংখ্যাগুলো আসলে প্রতারণামাত্র। বাস্তবে এই শিক্ষকরা প্রাইভেট ও কোচিংয়ের মাধ্যমে অর্থোপার্জন করেন, যা তাদেরকে সমাজে প্রভাবশালী অবস্থানে নিয়ে যায়। শিশুদের প্রতি এই দায়িত্বহীনতার বিনিময়ে গড়ে উঠছে একটি বিকৃত শিক্ষাসংস্কৃতি। প্রতিষ্ঠান মালিকদের একচ্ছত্র আধিপত্যে শিক্ষক-শিক্ষার্থী সবাই নিয়ন্ত্রিত। শিক্ষকের পদোন্নতি, চাকরির স্থায়িত্ব সবই প্রতিষ্ঠান মালিকের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভরশীল। শিক্ষার এই বাণিজ্যিকীকরণ শিশুদের শৈশবকে করছে নিষ্পেষিত, শিক্ষার মূল উদ্দেশ্যকে করছে ধ্বংস। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এই লোভের ব্যবস্থাকে রুখতে হবে। প্রয়োজন শিক্ষাব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা এবং শিশুদের শৈশবকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় সচেতনতা গড়ে তোলা।

দিনাজপুরের বীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং SABD পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং SABD পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সবাই যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং জীবনে স্বচ্ছতা বজায় রেখে চলে, তাহলে একদিন অবশ্যই সফলতা আসবে। স্কলারশিপ অর্জনের জন্য ইংরেজি ও গণিতে বেশি গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনীয় চাহিদা না বাড়িয়ে পরিবারের উপর আর্থিক চাপ কমাতে হবে-শুধু প্রয়োজনীয় জিনিসই চাইতে হবে।

তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নিজেকে সঠিকভাবে পরিচালনার জন্য টিউশনি করানোর মতো কাজেও যুক্ত হওয়া উচিত। পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনা মেনে চললে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “তোমাদের পাশে আমি সবসময় থাকবো।” শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত আছেন এবং তাদের সফলতার পথচলায় পাশে থেকে দিকনির্দেশনা দেবেন।

লালমনিরহাটে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে

চয়ন কুমার রায় ​লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪:৩৭ পিএম
লালমনিরহাটে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে

​রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জেরে মাদক মামলায় নাম জড়িয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল পাটোয়ারী। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনীত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল পাটোয়ারী জানান, গত ৭ মার্চ ২০২৬ তারিখে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ৬৭ বোতল ফেন্সিডিলসহ তৌফিকুন নবী নামের এক ব্যক্তিকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তৌফিকুন নবী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও ব্যক্তিগত আক্রোশ মেটাতে সোহেল পাটোয়ারীর নাম উল্লেখ করেন। তৌফিকুন নবীর দাবি অনুযায়ী, ওই মাদক সোহেল পাটোয়ারীর কাছ থেকে সংগৃহীত—যাকে ডাহা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন পাটোয়ারী।
​সোহেল পাটোয়ারী অভিযোগ করে বলেন, “আটক তৌফিকুন নবীর পরিবারের সাথে আমাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই অত্যন্ত সুকৌশলে পুলিশকে ভুল তথ্য দিয়ে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।”
​তিনি আরও বলেন, অভিযুক্ত তৌফিকুন নবীর পরিবার বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে এলাকায় পরিচিত। তারা দীর্ঘদিন ধরেই পাটোয়ারী পরিবারের ক্ষতি করার অপচেষ্টা চালিয়ে আসছে। মাদক ব্যবসার মতো জঘন্য ও সমাজবিরোধী অপরাধের সাথে নিজের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জোর দিয়ে জানান।
​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সোহেল পাটোয়ারী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে আমাকে এই মিথ্যা অপবাদ ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” ​উক্ত সংবাদ সম্মেলনে সোহেল পাটোয়ারীর পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৫ পিএম
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগ রাতে ছোট ফেনী নদীর খালে জনারদন ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে নিয়ে মাছ ধরতে যান । এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়। বর্তমানে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিকূল আবহাওয়ার সময় নদী ও খোলা স্থানে না যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়।

error: Content is protected !!