শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

এ এস এম সাদেকুল ইসলাম। তাং- ২২/০৩/২৫ ইং

সিয়াম সাধনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৩:৪৩ পিএম | 234 বার পড়া হয়েছে
সিয়াম সাধনা

বছর ঘুরে ফিরে এলো
সিয়াম সাধনার এক মাস,
বিরত রাখো সকল অশ্লীলতা
ঈমানের ইমতেহানে করো পাশ।

পানাহার মুক্ত দিবস পালনে
শুধু হয়নি সিয়াম সাধনা,
প্রভুর রেজায় জীবন গড়ো
তারি দরবারে করো আরাধনা।

জীবনের পাপ সবই মুছে
নিষ্পাপ করে দেয় সিয়াম,
এবাদতে হও সদা মশগুল
রজনীতে করো সালাত ক্বিয়াম।

সিয়ামের প্রতিদান দিবেন মালিক
সিয়াম শুধুই প্রভুর জন্য,
আল্লাহর রাহে করো সমর্পণ
জীবনকে করে নাও ধন্য।

সিয়াম হলো ঈমানের ছাদ
ইসলামের বিশেষ এক স্তম্ভ,
ইসলামে হও পূর্ণ দাখিল
ঝেরে ফেলো রিয়া দম্ভ।

ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে– রোকন উদ্দিন বাবুল, এম পি

শরিফুজ্জান শান্ত, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম
ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে– রোকন উদ্দিন বাবুল,  এম পি

লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ভিক্ষুকরাও একদিন উদ্যোক্তা হবে এবং দেশের অর্থনীতিতে তারাও ব্যাপক অবদান রাখবে। আমাদের সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।

শনিবার(৪ এপ্রিল) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চত্ত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচির উদ্বোধন কালে এ কথা বলেন।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, ভিক্ষাবৃত্তি একটি অভিসাপ। বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি পেশাকে নির্মুল করতে ভিক্ষুকদের পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে। তাদেরকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দক্ষকর্মী তথা উদ্যোক্তা করতে চাই। একদিন তারাও দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। আমাদের সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত সরকার ভিক্ষুক পুর্নবাসনের নামে কি করেছে তারা দেশের মানুষ জানে। আমরা তা বলতে চাই না, দেশের মানুষ এসব মুল্যায়র করবে।

এমপি রোকন উদ্দিন বাবুল আরও বলেন, প্রথম পর্যায়ে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় দুই লাখ করে টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। প্রতিটি ভিক্ষুককে ৫০ হাজার টাকা মুল্যের দোকানঘর সহ দোকানের পসরা কিনে দিয়েছি। এরা ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন ব্যবসায় করে তাদের পরিবার সচল রাখবেন। আজকে যে যাত্রা শুরু হলো তা পর্যাক্রমে সফল করে গোটা দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে।

ভিক্ষুকদের এসব দোকান ও ব্যবসার পসরা হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব সালেবুজ্জামান প্রামানিক, পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম অপু প্রমুখ।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

শরিফুজ্জামান শান্ত, লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাম্প্রতিক সময়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে জিআর (চাল) বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়।

আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম
আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।”

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এছাড়াও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ।

error: Content is protected !!