শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

লিঙ্গ বৈষম্য দূর করার প্রত্যয়ে গাইবান্ধায় মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম | 5 বার পড়া হয়েছে
লিঙ্গ বৈষম্য দূর করার প্রত্যয়ে গাইবান্ধায় মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (তারিখ) এ উপলক্ষে জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাট্য সংস্থার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রিকতু প্রসাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—মহিলা পরিষদের সাবেক জেলা সভাপতি আমাতুর নুর ছড়া, মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক, প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, গাইবান্ধা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি রজতকান্তি বর্মন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, নারী মঞ্চ সাহিত্য পরিষদের সভাপতি নাসরিন সুলতানা রেখা, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সভাপতি গোলাম রব্বানী মুসা, দুর্বার নারী নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, সিপিবি নারী শাখার সভাপতি সুপ্রিয়া ঘোষ এবং ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৈত্রী হাসান জয়িতা প্রমুখ।
বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও নারীর অবস্থানের গুণগত পরিবর্তন ঘটছে এবং নারীরা তাদের অধিকার সম্পর্কে ক্রমেই সচেতন হচ্ছেন। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেলেও, নারীর প্রতি সহিংসতাও উদ্বেগজনকভাবে বেড়েছে।
তারা আরও বলেন, বিভিন্ন মহল থেকে নারীর স্বাধীনতা সীমিত করার অপচেষ্টা চলছে। নারীর চলাচল, পোশাক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী প্রচারণা ও হয়রানির ঘটনা বাড়ছে।
এ পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নারীর সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী সোমা সেন ও লায়লা তাজনূর সাউদী এবং কবিতা আবৃত্তি করেন মেঘনীলা দ্যুতি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী শিরিন আক্তার।

ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম
ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ই এফ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় আইডিয়াল মাদ্রাসার আয়োজনে উপজেলার ডাক বাংল হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। আলহাজ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওাঃ মামুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য নজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছানাউল ইসলাম, ইসলাম,সাবেক কমিশনার আমজাদ হোসেন। ৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট বাজার বনিক সমিতির সভাপতি কোরবান আলী , অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীগন, অভিভাবক বৃন্দ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ । পরিশেষে জয়পুরহাট হতে উদ্ভোবন সাংস্কৃতিক শিল্পী গোস্টি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পিএম
বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় অবস্থিত “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই মানসম্মত শিক্ষা, নৈতিকতা এবং ইংরেজি ভাষাভিত্তিক পাঠদানের সমন্বয়ে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি (PLAY-EIGHT) পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানে। শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে রয়েছে সৃজনশীল, আনন্দময় ও ইংরেজি ভাষাভিত্তিক পাঠদান পদ্ধতি, যা তাদের শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বেলকুচি উপজেলায় একমাত্র ইংরেজি ভাষণভিত্তিক (English Medium/English version) স্কুল হিসেবে “অক্সফোর্ড স্কলার স্কুল” বিশেষ সুনাম অর্জন করেছে। ফলে অভিভাবকদের কাছে এটি একটি প্রথম পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হলো এর বহুমুখী শিক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে আবাসিক (Residential), অনাবাসিক (Non-residential) এবং ডে-কেয়ার (Day Care) সুবিধা, যা অভিভাবকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। বিশেষ করে কর্মজীবী অভিভাবকদের সন্তানদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশে ডে-কেয়ার ব্যবস্থা ব্যাপক প্রশংসিত হচ্ছে।

“Excellence in Morality and Quality”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদর্শ, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও অভিভাবকদের মতে, বেলকুচিতে মানসম্মত, আধুনিক ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা সবার।

ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম
ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার কাইল্যাচর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও স্থানীয় বাজারে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইল্যাচর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মাওলানা আল আমিন এবং একই গ্রামের মৃত সুরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের মধ্যে প্রথমে টেটিয়ারচর বাজারে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে।

এক পর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য পরিহারের অনুরোধ জানিয়েছে।

error: Content is protected !!