আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ)
বেলকুচিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী আনজুম আজাদ ও মালিহা তাবাসসুম জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়ায় এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
এই গৌরবময় সাফল্য উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসমত আলী হাসু।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
জানা যায়, আনজুম আজাদ (পিতা: আশরাফুল আজাদ বিপুল) এবং মালিহা তাবাসসুম (পিতা: মতিয়ার বিএসসি) নিজ নিজ মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে, যা বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে।

















