শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

উখিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের পরীক্ষামূলক ভাবে শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পিএম | 65 বার পড়া হয়েছে
উখিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের পরীক্ষামূলক ভাবে শুভ উদ্বোধন

বাজার মানেই ফ্রেশ বাজার – এক ফোনে সব আপনার দরজায়!এই প্রতিশ্রুতি হাতে নিয়ে উখিয়া মহুরীপাড়া,আমগাছতলায় শুভ উদ্বোধন হল নতুন আঙ্গিকে অনলাইন ও অপলাইন ভিত্তি বিক্রয় কেন্দ্র।
(০৪ মার্চ) সকাল এগারোটা সময় ফ্রেশ বাজার লিমিটেড উখিয়াস্থত নিজস্ব কার্যালয়ে
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারমরুল ইসলামের উপস্থিতিতে খতমে কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে ফ্রেশ বাজার লিমিটেডের কার্যক্রম পরিমূলক ভাবে শুভ উদ্বোধন হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের প্রতিষ্টাতা চেয়ারম্যান কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লোকজ গবেষক কবি ও নাট্যকার, মাস্টার শাহআলম, সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল।
উপস্থিত স্টাফদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত রেখে বক্তব্য রাখেন, মনিটরিং অফিসার, রুস্তম আলী, এরিয়া ম্যানেজার, আব্দুল গফুর,
প্রধান অতিথি তার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্যে জানান
আমরা উখিয়া উপজেলার দুইটি ইউনিয়নে ফ্রেশ বাজার লিমিটেডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছি গ্রাহকে দ্বারপ্রান্তে আমাদের তরতাজা পন্যসামগ্রী যথা সময়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন পদে ৬০ জন লোকবল নিয়োগ দিয়েছি, আজ আমরা প্রত্যকের হাতে নিয়োগ পত্র ও আই,ডি কার্ড হস্তান্তর করবো,আমরা চাই আমাদের মাধ্যমে গ্রাহক সেরা সেবাটা যেন পাই।
গ্রাহক শুধু ঘরে বসে অর্ডার করবে আমরা তাত্ক্ষণিকভাবে ফ্রেশ, তরতাজা মালামাল আমাদের দক্ষ কর্মীদের সহায়তা গ্রাহকের দরজায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। ইনশাআল্লাহ আমাদের পরীক্ষামূক কার্যক্রমে সফল হলে আগামীতে সম্পূর্ণ উখিয়া উপজেলায় আমাদের সেবা পৌঁছিয়ে দিতে পারবো বলে আমার বিষয়। তিনি আরো জানান গত একমাসে আমরা উখিয়া উপজেলার দুইটি ইউনিয়নে বারহাজার পরিবারের কাছে ফ্রেশ বাজার লিমিটেডের বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছি।

ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম
ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ই এফ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় আইডিয়াল মাদ্রাসার আয়োজনে উপজেলার ডাক বাংল হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। আলহাজ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওাঃ মামুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য নজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছানাউল ইসলাম, ইসলাম,সাবেক কমিশনার আমজাদ হোসেন। ৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট বাজার বনিক সমিতির সভাপতি কোরবান আলী , অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীগন, অভিভাবক বৃন্দ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ । পরিশেষে জয়পুরহাট হতে উদ্ভোবন সাংস্কৃতিক শিল্পী গোস্টি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পিএম
বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় অবস্থিত “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই মানসম্মত শিক্ষা, নৈতিকতা এবং ইংরেজি ভাষাভিত্তিক পাঠদানের সমন্বয়ে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি (PLAY-EIGHT) পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানে। শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে রয়েছে সৃজনশীল, আনন্দময় ও ইংরেজি ভাষাভিত্তিক পাঠদান পদ্ধতি, যা তাদের শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বেলকুচি উপজেলায় একমাত্র ইংরেজি ভাষণভিত্তিক (English Medium/English version) স্কুল হিসেবে “অক্সফোর্ড স্কলার স্কুল” বিশেষ সুনাম অর্জন করেছে। ফলে অভিভাবকদের কাছে এটি একটি প্রথম পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হলো এর বহুমুখী শিক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে আবাসিক (Residential), অনাবাসিক (Non-residential) এবং ডে-কেয়ার (Day Care) সুবিধা, যা অভিভাবকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। বিশেষ করে কর্মজীবী অভিভাবকদের সন্তানদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশে ডে-কেয়ার ব্যবস্থা ব্যাপক প্রশংসিত হচ্ছে।

“Excellence in Morality and Quality”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদর্শ, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও অভিভাবকদের মতে, বেলকুচিতে মানসম্মত, আধুনিক ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা সবার।

ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম
ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার কাইল্যাচর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও স্থানীয় বাজারে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইল্যাচর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মাওলানা আল আমিন এবং একই গ্রামের মৃত সুরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের মধ্যে প্রথমে টেটিয়ারচর বাজারে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে।

এক পর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য পরিহারের অনুরোধ জানিয়েছে।

error: Content is protected !!