শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ময়মনসিংহ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেক ফোল্ডারদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:৫৯ পিএম | 71 বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেক ফোল্ডারদের সাথে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়কে প্রধান অতিথি করে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ সভাপতিত্বে আজ ২২শে মার্চ শনিবার তারেক স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথির ভাষণ রাখেন অত্র জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।
তার ভাষণে অন্যান্য দিক নির্দেশনার পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে প্রাথমিকের একজন কোমলমতি শিশু তার বাবা-মায়ের পর সবচেয়ে নিরাপদ থাকার কথা তার শিক্ষকের কাছে। তাই যথাযথ দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক অনুরোধ জানান তিনি।

আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম
আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।”

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এছাড়াও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ।

যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যশোরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ভুক্তভোগী নারী বিষ খাইয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, অন্যদিকে প্রতিপক্ষ একে ১০ লাখ টাকার ‘চাঁদা না পেয়ে সাজানো নাটক’ বলে দাবি করেছে।

শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের চিত্র ফুটে ওঠে।
অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তার দিয়া (২৫) জানান, তার এই সংকটের শুরু ২০১৪ সালে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোনিয়ার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে একটি হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ফয়সাল বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত বছরের মে মাসে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

সোনিয়া আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ফয়সালের পরিবার তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। পরে তাকে রাস্তায় ফেলে রাখা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে এসিড নিক্ষেপ ও গুমের হুমকি দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাইকেও পুলিশ দিয়ে আটক করানো হয়েছে।

‘১০ লাখ টাকা চাঁদা না পেয়ে মনগড়া গল্প’ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনিয়ার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরা পড়লে বিষয়টি ভিন্ন মোড় নেয়। এদিকে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন সমস্ত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে জানান, এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো অভিযোগ।

তাদের দাবি, সোনিয়া প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না পেয়েই মানহানির উদ্দেশ্যে এই নাটক সাজানো হয়েছে এবং রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অভিযুক্ত পক্ষের দাবি, তাদের কাছে টাকা দাবির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।ধর্ষণ মামলা থেকে শুরু করে হত্যাচেষ্টার মামলা এবং সবশেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।

সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

সাইফ উল্লাহ, স্টাফ রিপোটার : প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৭ পিএম
সুর্বণ-৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন

হবিগঞ্জের লাখাই উপজেলার হাওড়ে হয়ে গেল সুর্বণ -৫ ধানের মেগা মাঠ দিবস উদযাপন করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মিরপুর মাদনা হাওড়ে কৃষক দেব দুলাল রায় মাস্টার বাবুর জমিতে সুপ্রীম সীড কোম্পানির নিজস্ব উদ্ভাবিত অল্প দিনের ধান সুর্বণ -৫ এর মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সুর্বণ -৫ জাতের ধানটি বীজ বপন থেকে কাটা পর্যন্ত মাত্র ১৩৪ দিন সময় লাগে। জাতটি বিএলবি ও ব্লাস্ট রোগ সহনশীল । সুর্বণ -৫ জাতের ধানটি চৈত্র মাসেই ব্রি ধান ২৮ এর আগেই কাটা যায়। উক্ত মেগা মাঠ দিবসে সভাপতিত্ব করেন ইউনুস মিয়া, হবিগঞ্জ রিজিওন এর রিজিওনাল ম্যানেজার রমজান আলী এর সঞ্চালনায়। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির ঢাকা হেড অফিস থেকে আগত ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজ উল্ল্যাহ্ ও রির্চাস কো অর্ডিনেটর কৃষিবিদ আসিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া জগন্নাথপুর জোন এর জোনাল ম্যানেজার মাসুদ আলম, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ প্রমূখ । সভায় বক্তারা বলেন যেহেতু সুর্বণ -৫ জাতের ধান টি আগাম এবং বিএলবি ও ব্লাস্ট রোগ প্রতিরোধী তাই কৃষকেরা নিসন্দেহে চাষ করতে পারেন। এই জাতের ধান টি হাওরে আগাম বন্যা হাত থেকে কৃষকদের রক্ষা করবে। এই জাতের ধানের ভাত থেকে সুস্বাদু ঝরঝরে। তাই সুর্বণ -৫ জাতের ধান টি হাওরে আগামী দিনে আরো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। কৃষক বাবু দেব দুলাল রায় বলেন সুর্বণ -৫ জাতের ধান চাষ করে আমি খুবেই খুশী কারন ধান আগাম বন্যার আগেই কাটা যাবে। কোন ধরনের রোগ বালাই নেই। যেখানে অন্য ধানে রোগ বালাই অনেক বেশী। হাওরে শ্রমিক পাওয়া খুবেই কষ্ট সাধ্য বিষয় ধানটি আগাম পাকায় শ্রমিক পাওয়া যাবে এবং শ্রমিকের মজুরী কম লাগবে। তাই আমি আগামীতে এই ধান আরো বেশী চাষ করব। এরপর আর অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সভায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ৪/৪/২৬

error: Content is protected !!