শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কামরুন তানিয়া (কক্সবাজার থেকে)

কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ এএম | 212 বার পড়া হয়েছে
কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত

কক্সবাজার আইন কলেজের এলএল.বি প্রিলিমিনারী ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরাম। গত ২৩ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় কলেজ হলরুমে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস্ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফোরামের সভাপতি ফাহিমুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে শ্রেনীকক্ষে নিয়মিত উপস্থিত থেকে পাঠদানে নিজেকে মনোনিবেশ করতে হবে। তার ব্যতিক্রম হলে নিদিষ্ট লক্ষে পৌঁছানো সহজ হবে না। সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। কলেজের শিক্ষার্থীদের একতা, ক্যাম্পাস ভিত্তিক যে কোন সমস্যায় এবং শিক্ষার্থীদের আপদকালে কক্সবাজার আইন কলেজ স্টুডেন্টস ফোরাম সবসময় পাশে থাকবেন বলে জানান। পরবর্তীতে নবীন শিক্ষার্থী ভাই-বোনদের সুস্বাস্থ্য ও ফোরামের সফলতা কামনা করে বক্তব্য শেষ করা হয়। পরে কমিটির সদস্যরা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব এডভোকেট মোঃ সিরাজ উল্লাহ’র সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, সভাপতি ফাহিমুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। সহ সভাপতি যথাক্রমে তৌফিকুল ইসলাম লিপু, কামরুন নেছা তানিয়া এবং সাজিয়া আফরিন চৌধুরী তারজিন। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মুহাম্মদ আবু হুরায়রা ও সালমা নূর। সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ রাশেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহেছানুল করিম, অর্থ সম্পাদক শাহ আজিজুল হাকিম, আইন বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রশিদ, নির্বাহী সদস্য যথাক্রমে, বিকাশ কান্তি রুদ্র, মোবারক হোসাইন, মুবিনুল ইসলাম, ফারুক আযম, মোঃ মোরশেদ আলম এবং ছাত্রদের মধ্যে জাকির হোসেন, শামসুল আলম, লুৎফুর রহমান, কামাল উদ্দিন জিকু উপস্থিত ছিলেন।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

শরিফুজ্জামান শান্ত, লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাম্প্রতিক সময়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে জিআর (চাল) বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়।

আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম
আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।”

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এছাড়াও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ।

যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যশোরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ভুক্তভোগী নারী বিষ খাইয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, অন্যদিকে প্রতিপক্ষ একে ১০ লাখ টাকার ‘চাঁদা না পেয়ে সাজানো নাটক’ বলে দাবি করেছে।

শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের চিত্র ফুটে ওঠে।
অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তার দিয়া (২৫) জানান, তার এই সংকটের শুরু ২০১৪ সালে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোনিয়ার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে একটি হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ফয়সাল বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত বছরের মে মাসে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

সোনিয়া আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ফয়সালের পরিবার তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। পরে তাকে রাস্তায় ফেলে রাখা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে এসিড নিক্ষেপ ও গুমের হুমকি দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাইকেও পুলিশ দিয়ে আটক করানো হয়েছে।

‘১০ লাখ টাকা চাঁদা না পেয়ে মনগড়া গল্প’ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনিয়ার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরা পড়লে বিষয়টি ভিন্ন মোড় নেয়। এদিকে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন সমস্ত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে জানান, এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো অভিযোগ।

তাদের দাবি, সোনিয়া প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না পেয়েই মানহানির উদ্দেশ্যে এই নাটক সাজানো হয়েছে এবং রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অভিযুক্ত পক্ষের দাবি, তাদের কাছে টাকা দাবির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।ধর্ষণ মামলা থেকে শুরু করে হত্যাচেষ্টার মামলা এবং সবশেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।

error: Content is protected !!