শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৬ এএম | 138 বার পড়া হয়েছে
শিক্ষা বোর্ডের ১৪ নির্দেশনা

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে।

গত বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে। এর আগে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

নির্দেশনাগুলো হলো౼

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR (ওএমআর) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

শরিফুজ্জামান শান্ত, লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাম্প্রতিক সময়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে জিআর (চাল) বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়।

আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম
আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।”

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এছাড়াও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ।

যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যশোরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ভুক্তভোগী নারী বিষ খাইয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, অন্যদিকে প্রতিপক্ষ একে ১০ লাখ টাকার ‘চাঁদা না পেয়ে সাজানো নাটক’ বলে দাবি করেছে।

শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের চিত্র ফুটে ওঠে।
অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তার দিয়া (২৫) জানান, তার এই সংকটের শুরু ২০১৪ সালে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোনিয়ার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে একটি হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ফয়সাল বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত বছরের মে মাসে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

সোনিয়া আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ফয়সালের পরিবার তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। পরে তাকে রাস্তায় ফেলে রাখা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে এসিড নিক্ষেপ ও গুমের হুমকি দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাইকেও পুলিশ দিয়ে আটক করানো হয়েছে।

‘১০ লাখ টাকা চাঁদা না পেয়ে মনগড়া গল্প’ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনিয়ার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরা পড়লে বিষয়টি ভিন্ন মোড় নেয়। এদিকে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন সমস্ত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে জানান, এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো অভিযোগ।

তাদের দাবি, সোনিয়া প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না পেয়েই মানহানির উদ্দেশ্যে এই নাটক সাজানো হয়েছে এবং রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অভিযুক্ত পক্ষের দাবি, তাদের কাছে টাকা দাবির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।ধর্ষণ মামলা থেকে শুরু করে হত্যাচেষ্টার মামলা এবং সবশেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।

error: Content is protected !!