বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

উচিত জবাব কখনো কথায় দিতে হয় না

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৩:২৮ পিএম | 118 বার পড়া হয়েছে
উচিত জবাব কখনো কথায় দিতে হয় না

উচিত জবাব কখনো কথায় দিতে হয় না….
দিতে হয় কাজ দিয়ে!! নিজের সাথে প্রতিযোগিতা করে!!
চলেন একটা গল্প শোনাই!
নামকরা ব্র‍্যান্ড Lamborghini এর নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন!!
কিন্তু আপনি কি জানেন…
এই Lamborghini এর মালিক একজন ট্রাক্টর মেকানিক??
ইটালীর এক গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির।
তখন মাত্র ২য় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে…
ফেরুচ্চিও ল্যাম্বোরগিনি বেশ ভালো মেকানিক্যাল কাজ জানতো।
যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে…
গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত, তৈরী করার ব্যবসা।
আস্তে ধীরে ব্যাবসা বড় হতে লাগলো…
নিজের শখের জন্য একটা ফেরারী গাড়ি কিনে ফেললো!
তখন ফেরারী খুব জনপ্রিয় একটা ব্র‍্যান্ড!! এক নামে সবাই চিনে!
কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যতো সমস্যা!!!
গাড়ির ক্লাচ নিয়ে ফেরুচ্চিও শান্তি পাচ্ছিলেন না!!
তার কাছে মনে হলো এটাকে আরো ভালোভাবে তৈরী করা যেতে পারতো!!
যেই ভাবা সেই কাজ, ফেরুচ্চিও ঠিক করলো….
এটা ফেরারীকে জানাবে!
অনেক কাঠখড় পুড়িয়ে…
তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে।
এনজো ফেরারি প্রথমে তার কথা শুনলেন…
এরপর বললেন,
“তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ির তুমি বোঝ টা কি?”
এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে ফেরুচ্চিও ল্যাম্বোরগিনির!
ফেরারীর অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি!
এরপর সিদ্ধান্ত নেন,
“আমি নিজেই এমন এক গাড়ি বানাবো, যা ফেরারিকেও হার মানাবে।”
অনেকগুলো বছর পেরিয়ে যায়…
১৯৬৩ সালে ল্যাম্বোরগিনি প্রতিষ্ঠিত হলো।
ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।
এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় ল্যাম্বোরগিনির হাড্ডাহাড্ডি লড়াই।
Lamborghini এই পর্যন্ত 230,000 গাড়ি তৈরী করেছে পুরো বিশ্বে
কোম্পানীর মার্কেট ভ্যালুয়েশন €19.7 বিলিয়ন!!!
২০২৪ এর নভেম্বরের রিপোর্ট অনুযায়ী Lamborghini এখন আমেরিকান মার্কেটে Ferrari এর চেয়ে বেশী জনপ্রিয়!
এখন একটু ভাবুন তো…
সেইদিনের সেই ট্রাক্টর মেকানিক যদি এই জিদ না করতো!!
যদি ভাবতো ধুর আমি শুধু আমার কাজটাই করি!!
তাহলে কি কোনদিন Lamborghini তৈরী হতো?
গল্পটা এরকম হতো??
এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের লাইফেও কিন্ত আমরা পেয়ে থাকি!!
মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেলো!!
আমাকে দিয়ে কিছুই হবে না!
নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি!
আমরা এটা ভুলে যাই যে, “আমি না পারলে, পারবে কে?”
যা করার আমাকেই তো করতে হবে তাই না?
নিজের জন্য এমন একটা গল্প লিখে যেতে হবে….
যেটা আমি বলতে গর্ব নিয়ে বলতে পারবো!!
অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে!!
পিছনে ট্রল করবে, বার বার থামিয়ে দেবে!!
নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যেন…
আপনার কাজই একদিন আপনার হয়ে সেই জবাবটা দিয়ে দেয়!!

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।