স্বাধীনতা
স্বাধীনতা তুমি তর্জনী হেলানো রেসকোর্স ময়দান
স্বাধীনতা তুমি
বিপ্লবে বিক্ষোভে সাড়েসাত কোটি প্রাণ
স্বাধীনতা তুমি
আগুন ঝরা তপ্ত দুপুর
স্বাধীনতা তুমি
রাত জাগানিয়া চেতনা রাঙা ভোর
স্বাধীনতা তুমি
রমনাপার্কে শীতল ছায়া
স্বাধীনতা তুমি
মিছিলে মিছিলে বন্ধুর কায়া
স্বাধীনতা তুমি
চাঁদিমা রাতে অহর্নিশ কবিতা
স্বাধীনতা তুমি
বঙ্গোপসাগরীয় প্রাচীন সভ্যতা
স্বাধীনতা তুমি
ক্ষণে ক্ষণে জমা ক্রোধের বারুদ
স্বাধীনতা তুমি
কৃষকের মাঠে মেঘফাটা রোদ
স্বাধীনতা তুমি
কালুরঘাটের শহীদ জিয়ার বাণী
স্বাধীনতা তুমি
কবি’র চোখে নিদারুণ চাহনি
স্বাধীনতা তুমি
কৃষক, মজুরের লাল সবুজের ভান্ডার
স্বাধীনতা তুমি
নব বধূর দু’কুল জুড়ে আধার
স্বাধীনতা তুমি
রক্তেকেনা উর্বরা জমি
স্বাধীনতা তুমি
লাখো শহীদের রক্তে কেনা প্রিয় মাতৃভুমি
স্বাধীনতা তুমি
পূব আকাশে রক্তিম লাল সূর্য
স্বাধীনতা তুমি
বাঙ্গালী জাতির পরাণ, শৌর্য বীর্য।

















